গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, ‘আওয়ামী লীগ ও শেখ হাসিনা সরকার পুনরায় ক্ষমতা আসার জন্য ভারতে গিয়ে মোদি সরকারকে যে অনুরোধ করেছেন সেজন্য পররাষ্ট্রমন্ত্রীকে পুরস্কার দিয়ে ডেপুটি প্রাইম মিনিস্টার বানানো উচিত। আমি তার বিচার দাবি করি না। কারণ গত নির্বাচনে তিনিতো জনগণের ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতায় আসেন নাই। তাই তিনি সত্যি কথাটা বলেছেন।’
ডা. জাফরুল্লাহ চৌধুরী মনে করেন, শেখ হাসিনা সরকারের পতন হলে পররাষ্ট্রমন্ত্রী আর স্বরাষ্ট্রমন্ত্রী ছাড়া- উনার পাশে আর কেউ থাকবেন না। আজ শনিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে ‘মায়ের ডাক’ সংগঠন কর্তৃক মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন ডা. জাফরুল্লাহ। তিনি আরও বলেন, ‘মায়ের ডাকের গুম হওয়া পরিবারের সদস্যদের সকল প্রকার আন্দোলনের সাথে আমি আছি এবং থাকবো। আপনরা আন্দোলন চালিয়ে যান জয় আপনাদের হবেই হবে। মায়ের ডাকের সদস্যদের কান্না আর চোখের পানিতে সরকার নিঃশেষ হয়ে যাবে।’
মায়ের ডাক-এর সংগঠক সানজিতা ইসলাম তুলির সভাপতিত্বে ও মনজুর হোসেন ইসার পরিচালনায় এসময় আরো বক্তব্য রাখেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আসিফ নজরুল, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড সাইফুল হক, গণঅধিকার পরিষদের সদস্য সচিব ভিপি নুরুল হক নুর, সাজেদুল ইসলাম সুমনের মেয়ে রায়েসা ইসলাম ও ইকবাল হোসেন বাতেনের স্ত্রী স্মৃতি আক্তারসহ আরও অনেকে।
More Stories
জুলাই আন্দোলনে আহত-শহিদ পরিবারের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনা বেতনে শিক্ষার সুযোগ দেবে সরকার
জুলাই আন্দোলনে আহত, পঙ্গুত্ববরণকারী শিক্ষার্থী এবং শহিদদের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত অবৈতনিক শিক্ষার আওতায় আনার নির্দেশ দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক...
১৭ বছর লড়াইয়ের পরও বহিষ্কার, মুখ খুললেন রুমিন ফারহানা
ব্রাহ্মণবাড়িয়া-২ আসন (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের আংশিক) থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। দেশনেত্রী বেগম খালেদা জিয়া...
ঈদের পরে প্রথম কার্যদিবসে টানা ১১ ঘণ্টা অফিস করলেন প্রধানমন্ত্রী
পবিত্র ঈদুল ফিতরের ছুটির আমেজ পুরোপুরি কাটেনি। এখনও অনেকে পরিবার-পরিজন নিয়ে ঈদ উদযাপন করছে। তাই, কর্মস্থলে ফেরেনি বহু মানুষ। কিন্তু...
জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা দ্বিধাগ্রস্ত জাতিকে ঐক্যবদ্ধ করে: রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, মেজর জিয়ার স্বাধীনতার ঘোষণা-বিভ্রান্ত ও দ্বিধাগ্রস্ত পুরো জাতিকে ঐক্যবদ্ধ করে, অসম সাহসী করে তোলে, সশস্ত্র যুদ্ধে...
স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
একটি ন্যায়ভিত্তিক, উন্নত-সমৃদ্ধ, স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামীকাল ‘গণহত্যা দিবস’...
দেড়যুগ পর স্বাধীনতা দিবসে ফিরছে কুচকাওয়াজ, থাকবে সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা প্রদর্শনী
দীর্ঘ দেড়যুগ পর আবারও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে ফিরছে ঐতিহ্যবাহী কুচকাওয়াজ। জাতীয় প্যারেড গ্রাউন্ডে সেনা, নৌ ও বিমান বাহিনীর...
