রাশিয়া বার্তা দিয়েছে, ‘নিউ স্টার্ট’ নামে অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি অনুযায়ী রাশিয়ার কৌশলগত পারমাণবিক অস্ত্রগুলো সাইটে গিয়ে দেখার যে সুযোগ যুক্তরাষ্ট্রের ছিল- ‘সাময়িকভাবে’ বন্ধ করে দেয়া হবে।
রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এই চুক্তি ব্যবহার করে যুক্তরাষ্ট্র সুবিধাজনক অবস্থানে থাকতে চাইছে, কিন্তু আমেরিকান অঞ্চলে যুক্তরাষ্ট্রের যেসব পরমাণু অস্ত্র আছে সেগুলো পরিদর্শনের অধিকার থেকে রাশিয়াকে বঞ্চিত করেছে। তারা বলেছে, ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে আমেরিকা রাশিয়ার ওপর যেসব নিষেধাজ্ঞা জারি করেছে তা দুই দেশের মধ্যকার পরিস্থিতি বদলে দিয়েছে। খবর বিবিসির।
এই চুক্তি ২০১১ সালে কার্যকর হয়েছিল।
শীতল যুদ্ধকালীন দুই প্রতিপক্ষ দেশের মধ্যে যেসব অস্ত্র হ্রাস চুক্তি ছিল- সেগুলোর মধ্যে এটিই ছিল শেষ চুক্তি যেটি এখনও বলবৎ ছিল। এতে বলা হয়েছিল এই দুটি দেশ অস্ত্রের মুখে বসানোর জন্য সর্বোচ্চ ১,৫৫০টি দূর পাল্লার পারমাণবিক বোমা রাখতে পারবে। রুশ মন্ত্রণালয় বলছে, চুক্তিতে “বিশেষ পরিস্থিতি” উল্লেখ করে যে শর্ত রাখা হয়েছিল সেটা ব্যবহার করেই এই চুক্তি তারা সাময়িকভাবে স্থগিত করেছে।
পারমাণবিক অস্ত্র
রাশিয়া এই ঘোষণা করার এক সপ্তাহ আগেই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছিলেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে নতুন একটি পরমাণু অস্ত্র চুক্তি সম্পাদনের কাজ করতে তিনি তৈরি আছেন। বর্তমান চুক্তিটির মেয়াদ ২০২৬ সালে শেষ হয়ে যাবে। রুশ মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘বর্তমান বাস্তবতাকে’ অগ্রাহ্য করার অভিযোগ করেছে। বর্তমান বাস্তবতা প্রসঙ্গে রাশিয়া বলেছে দু দেশের মধ্যে ‘স্বাভাবিক বিমান যোগাযোগ স্থগিত করা হয়েছে’।
পারমাণবিক যুদ্ধ প্রতিহত করার লক্ষ্যে মার্কিন যুক্তরাষ্ট্র আর সাবেক সোভিয়েত ইউনিয়নের মধ্যে অস্ত্র হ্রাস করা নিয়ে বহু বছর ধরে আলোচনা চলার পর এই ‘নিউ স্টার্ট’’ অস্ত্র চু্ক্তি হয়।
পারমাণবিক অস্ত্র নিষেধাজ্ঞা চুক্তির কি আসলেই ‘নতুন অধ্যায়’?
গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেন আক্রমণ করার পর রাশিয়া আর আমেরিকা দুই দেশই বৈরী কথাবার্তা শুরু করেছে। এমনকি এমন হুঁশিয়ারিও দেয়া হয়েছে যে এই সংঘাত থেকে তৃতীয় বিশ্বযুদ্ধও শুরু হয়ে যেতে পারে।
রাশিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদমাধ্যমে কোনো কোনো ভাষ্যকার ন্যাটোর সঙ্গে বর্তমান উত্তেজনার প্রেক্ষাপট বিশ্লেষণ করতে গিয়ে মস্কোর বিশাল পারমাণবিক অস্ত্রভাণ্ডার আছে এমন মন্তব্য করেছেন।
More Stories
যুদ্ধের কারণে দুবাইয়ে সম্পত্তির দাম কমছে
ইরানে যৌথভাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাত ছড়িয়ে পড়েছে। এই যুদ্ধ তিন সপ্তাহ পেরিয়ে চার সপ্তাহে পড়েছে।...
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হয়নি, ট্রাম্প সময়ক্ষেপণ করতে চান : ইরান
গত দুইদিন ইরানের সঙ্গে সব ধরনের সংঘাত বন্ধে বেশ ভালো আলোচনা হয়েছে দাবি করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ট্রুথ...
ইরানের শীর্ষ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
ইরানের শাসনব্যবস্থার গুরুত্বপূর্ণ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দফতরের ডিপ্লোম্যাটিক...
হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান
বিশ্ববাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি। মধ্যপ্রাচ্যের সংঘাত বিশ্বে অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহণ নৌ করিডরটিকে ঝুঁকির মুখে ফেলেছে। চলমান...
নেপালকে বাংলাদেশ হতে দেব না: সুশীলা কারকি
নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকি বলেছেন, নেপালকে কোনোভাবেই বাংলাদেশের পথে হাঁটতে দেওয়া হবে না। সম্প্রতি কাঠমান্ডুতে আয়োজিত এক অনুষ্ঠানে...
মাদুরোর পরিবর্তে নেতানিয়াহুকে অপহরণ করা উচিত: খাজা আসিফ
স্বল্প সময়ের মধ্যে দুই দফা টেলিফোন আলাপের পর এবার সৌদি আরবের জেদ্দায় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ...
