যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূল অঞ্চলে ঝড়বৃষ্টি-বজ্রপাত ও বিমানকর্মী সংকটের কারণে শুক্রবার দেশজুড়ে ৭ হাজার ৭শ’রও বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। দেশটির ইতিহাসে একদিনে এত বেশি সংখ্যক ফ্লাইট বাতিল হওয়ার ঘটনা এর আগে ঘটেনি।
যুক্তরাষ্ট্রের ফ্লাইট ট্র্যাকিং ওয়েবাসাইট ফ্লাইটঅ্যাওয়ার জানিয়েছে এ তথ্য। সবচেয়ে বেশি ফ্লাইট বাতিল হয়েছে রাজধানী ওয়াশিংটনে। তারপরই দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে দেশটির উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য নিউইয়র্কের তিন বিমানবন্দর— লা গুরাদিয়া, লিবার্টি ইন্টারন্যাশনাল ও রেগান ন্যাশনাল এয়ারপোর্ট।
যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলবর্তী বিভিন্ন অঙ্গরাজ্যে আবহাওয়াগত দুর্যোগের কারণে গত প্রায় ৬ সপ্তাহ ধরেই বিঘ্নিত হচ্ছে দেশটির অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিমান চলাচল। বৃহস্পতিবার দেশজুড়ে ১ হাজার ২৪৮টি ফ্লাইট বাতিল করা হয়, যা শুক্রবারের আগ পর্যন্ত ছিল গত ছয় সপ্তাহে সর্বোচ্চসংখ্যক ফ্লাইট বাতিলের রেকর্ড।
সাউথওয়েস্ট এয়ারলাইনসের ৩৭০টি বা ৯ শতাংশ ফ্লাইট বাতিল হয়েছে। এ ছাড়া এয়ারলাইনসটির আরও ১ হাজার ৮০০ বা ৪৬ শতাংশ ফ্লাইট দেরিতে ছেড়েছে।
সাউথইস্ট এয়ারলাইনসের কর্মকর্তারা সিএনএনকে বলেন, ‘আবহাওয়াসংক্রান্ত নানা চ্যালেঞ্জ নিয়ে আমাদের কাজ করতে হচ্ছে। এ কারণে এ সপ্তাহে দেশজুড়ে আমাদের যাত্রী পরিষেবায় বিঘ্ন ঘটছে।’
করোনা মহামারিতে দুই বছর প্রায় নিস্ক্রিয় থাকার পর চলতি বছর থেকে যুক্তরাষ্ট্রের ফের পুরোদমে শুরু হয়েছে বেসামরিক বিমান চলাচল। কিন্তু কর্মী স্বল্পতা, বৈরী আবহাওয়া ও এয়ার ট্রাফিক কন্ট্রোলজনিত বিভিন্ন সমস্যায় ব্যাপক ভোগান্তির মধ্যে দিয়ে যেতে হচ্ছে বিভিন্ন মার্কিন বিমান পরিষেবা সংস্থাকে।
More Stories
ইরানের সঙ্গে প্রধান প্রধান বিষয়ে ঐকমত্যের দাবি ট্রাম্পের
পারস্য উপসাগর অঞ্চলে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনার মধ্যেই কূটনৈতিক অগ্রগতির ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ...
বহু বছর ধরে সাহায্য নেওয়া কিছু দেশ এখন আমাদের সহায়তা করতে আগ্রহী নয়: ট্রাম্প
হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করার কার্যক্রমে অংশ নিতে মিত্র দেশগুলোর অনীহায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার...
মার্কিন প্রেসিডেন্টের সামরিক ক্ষমতা সীমিতকরণে ভোট দেবেন সিনেটররা
গ্রেসের অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে আরও সামরিক পদক্ষেপ নেওয়ার ক্ষমতা সীমিত করার লক্ষ্যে স্থানীয় সময় বুধবার মার্কিন সিনেটে যুদ্ধ ক্ষমতা...
‘ভিসা বন্ড প্রোগ্রাম’ কীভাবে কাজ করে, জানাল যুক্তরাষ্ট্র দূতাবাস
বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড (ভিসায় জামানত) কার্যকর হয়েছে গত ২১ জানুয়ারি। দেশটিতে স্বল্পমেয়াদি ভ্রমণের ক্ষেত্রে ভিসাশর্ত লঙ্ঘনের ঝুঁকি কমাতে...
নোবেল পুরস্কার পাইনি, তাই শুধু শান্তি নিয়ে ভাবতে বাধ্য নই: ট্রাম্প
নোবেল শান্তি পুরস্কার না পাওয়ার হতাশার সঙ্গে গ্রিনল্যান্ড দখলের হুমকিকে যুক্ত করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নরওয়ের প্রধানমন্ত্রী ইয়োনাস গার...
বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য সব ধরনের মার্কিন ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত
ট্রাম্প প্রশাসন বাংলাদেশসহ ৭৫টি দেশের আবেদনকারীদের জন্য সব ধরনের ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত করছে বলে বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র...
