তাইওয়ানের উত্তর-পূর্ব এবং দক্ষিণ-পশ্চিম উপকূলের আশপাশে বেশ কয়েকটি ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করেছে চীন। আজ বৃহস্পতিবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়, যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরের একদিন পরেই দ্বীপটির উপকূলজুড়ে নজিরবিহীন সামরিক মহড়া শুরু করেছে ক্ষিপ্ত চীন। মহড়ায় রকেট এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রসহ তাজা গোলাবারুদ ব্যবহার করা হচ্ছে। চীনের রাষ্ট্রীয় মাধ্যমে যেসব ফুটেজ দেখানো হচ্ছে- তাতে মহড়ায় যুদ্ধবিমান, রণতরী এবং ভূমি থেকে নিক্ষেপ করা হয় এ ধরনের সমরাস্ত্র ব্যবহার করতে দেখা যাচ্ছে। তবে চীনের মহড়ার জবাবে প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করে রেখেছে তাইওয়ান।
দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তাদের এত কাছে সমুদ্রে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে চীন ‘উত্তর কোরিয়াকে অনুকরণ’ করছে। এক বিবৃতিতে তারা বলেছে, চীনের মহড়া তাইওয়ানের নিরাপত্তা হুমকির মুখে ফেলে দিয়েছে। এছাড়া দ্বীপটির ‘স্বাধীনতা ও গণতন্ত্রকে’ রক্ষায় এগিয়ে আসার জন্য তারা অন্যান্য দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে।
স্বশাসিত দ্বীপটি ঘিরে চীন এর আগে কখনও এত বড় সামরিক মহড়া চালায়নি। জানা গেছে, তাইওয়ানের সবচেয়ে কাছে সমুদ্রের যে এলাকায় রকেট নিক্ষেপ করা হয়েছে তা দ্বীপটি থেকে মাত্র ১২ মাইল দূরে।
তাইওয়ানের পররাষ্ট্র মন্ত্রণালয় চীনের এই সামরিক মহড়ার তীব্র নিন্দা জানিয়ে বলেছে, এটি ‘অযৌক্তিক তৎপরতা এবং এর ফলে আঞ্চলিক শান্তি ঝুঁকির মুখে পড়েছে।’ তাদের অভিযোগ, এই সামরিক মহড়ার মাধ্যমে চীন তাদের অবরোধে ফেলার চেষ্টা করছে। এতে কোনও জাহাজ ও বিমান তাইওয়ানে ঢুকতে এবং বের হতে পারছে না। তাইওয়ান প্রণালীর এমন সব জায়গায় চীন মহড়া চালাচ্ছে, যা বিশ্বের ব্যস্ততম সমুদ্রপথ এবং যেখানে দিয়ে প্রতিদিন বহু জাহাজ চলাচল করে।
ব্লুমবার্গ এক পরিসংখ্যানে জানিয়েছে, বিশ্বে কন্টেইনারবাহী যত জাহাজ চলাচল করে তার প্রায় অর্ধেক এবং বড় বড় জাহাজগুলোর ৮৮ শতাংশই তাইওয়ান প্রণালী দিয়ে যাওয়া-আসা করে।
More Stories
যুদ্ধের কারণে দুবাইয়ে সম্পত্তির দাম কমছে
ইরানে যৌথভাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাত ছড়িয়ে পড়েছে। এই যুদ্ধ তিন সপ্তাহ পেরিয়ে চার সপ্তাহে পড়েছে।...
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হয়নি, ট্রাম্প সময়ক্ষেপণ করতে চান : ইরান
গত দুইদিন ইরানের সঙ্গে সব ধরনের সংঘাত বন্ধে বেশ ভালো আলোচনা হয়েছে দাবি করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ট্রুথ...
ইরানের শীর্ষ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
ইরানের শাসনব্যবস্থার গুরুত্বপূর্ণ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দফতরের ডিপ্লোম্যাটিক...
হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান
বিশ্ববাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি। মধ্যপ্রাচ্যের সংঘাত বিশ্বে অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহণ নৌ করিডরটিকে ঝুঁকির মুখে ফেলেছে। চলমান...
নেপালকে বাংলাদেশ হতে দেব না: সুশীলা কারকি
নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকি বলেছেন, নেপালকে কোনোভাবেই বাংলাদেশের পথে হাঁটতে দেওয়া হবে না। সম্প্রতি কাঠমান্ডুতে আয়োজিত এক অনুষ্ঠানে...
মাদুরোর পরিবর্তে নেতানিয়াহুকে অপহরণ করা উচিত: খাজা আসিফ
স্বল্প সময়ের মধ্যে দুই দফা টেলিফোন আলাপের পর এবার সৌদি আরবের জেদ্দায় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ...
