২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে তাইওয়ান সফর শেষ করে দ্বীপটি ছেড়ে গেছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বুধবার বিকেলে এ তথ্য জানায়।
খবরে বলা হয়, যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকারকে বহন করা উড়োজাহাজ সংশান বিমানবন্দর থেকে উড্ডয়ন করেছে। ২৪ ঘণ্টারও কম সময় স্থায়ী হয়েছে পেলোসির এ সফর।
আলজাজিরার খবরে বলা হয়, তিনি এখন দক্ষিণ কোরিয়া যাবেন।
এর আগে বুধবার তাইওয়ানের রাজধানী তাইপের প্রেসিডেন্সিয়াল প্যালেসের সামনে জড়ো হওয়া জনতার উদ্দেশ্যে পেলোসি বলেন, আজ আমাদের প্রতিনিধিদল, যার জন্য আমি খুব গর্বিত- তাইওয়ানে এসেছেন দ্ব্যর্থহীনভাবে এটি জানাতে যে, তাইওয়ানের প্রতি করা প্রতিশ্রুতি থেকে আমরা নড়ব না এবং আমরা আমাদের এই অটুট বন্ধুত্বের জন্য গর্বিত।
চীনের অব্যাহত হুমকির মধ্যে মঙ্গলবার রাতে এশিয়া সফরের অংশ হিসেবে তাইওয়ানে আসেন পেলোসি। এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে চীন।
চীন বলেছে, তাইওয়ানে যুক্তরাষ্ট্রের এ পদক্ষেপ ‘অত্যন্ত বিপজ্জনক’।
এক বিবৃতিতে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, যুক্তরাষ্ট্র চীনকে দমন করার জন্য তাইওয়ানকে ব্যবহারের চেষ্টা করছে। এটি ক্রমাগত এক চীন নীতিকে লঙ্ঘন করে, তাইওয়ানের সঙ্গে আনুষ্ঠানিক যোগাযোগ বাড়ায় এবং বিচ্ছিন্নতাবাদীদের উৎসাহ দেয়। এসব পদক্ষেপ আগুন নিয়ে খেলার মতো, যা অত্যন্ত বিপজ্জনক। যারা আগুন নিয়ে খেলা করে তারা এতে পুড়ে ছাই হয়ে যাবে।
তাইওয়ানের বিশেষজ্ঞরা বলছেন, এ সফরকে কেন্দ্র করে বেইজিংয়ের প্রতিক্রিয়া স্বল্প ও দীর্ঘমেয়াদী উভয়টিই হতে পারে।
রোববার পেলোসির নেতৃত্বে একটি প্রতিনিধি দল এশিয়ার উদ্দেশে যুক্তরাষ্ট্র ত্যাগ করে। ওই প্রতিনিধি দল সিঙ্গাপুর ও মালয়েশিয়া সফর শেষে তাইওয়ান আসে। এখন দলটি দক্ষিণ কোরিয়া ও জাপান সফর করবে।
More Stories
ইরানের সঙ্গে প্রধান প্রধান বিষয়ে ঐকমত্যের দাবি ট্রাম্পের
পারস্য উপসাগর অঞ্চলে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনার মধ্যেই কূটনৈতিক অগ্রগতির ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ...
বহু বছর ধরে সাহায্য নেওয়া কিছু দেশ এখন আমাদের সহায়তা করতে আগ্রহী নয়: ট্রাম্প
হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করার কার্যক্রমে অংশ নিতে মিত্র দেশগুলোর অনীহায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার...
মার্কিন প্রেসিডেন্টের সামরিক ক্ষমতা সীমিতকরণে ভোট দেবেন সিনেটররা
গ্রেসের অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে আরও সামরিক পদক্ষেপ নেওয়ার ক্ষমতা সীমিত করার লক্ষ্যে স্থানীয় সময় বুধবার মার্কিন সিনেটে যুদ্ধ ক্ষমতা...
‘ভিসা বন্ড প্রোগ্রাম’ কীভাবে কাজ করে, জানাল যুক্তরাষ্ট্র দূতাবাস
বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড (ভিসায় জামানত) কার্যকর হয়েছে গত ২১ জানুয়ারি। দেশটিতে স্বল্পমেয়াদি ভ্রমণের ক্ষেত্রে ভিসাশর্ত লঙ্ঘনের ঝুঁকি কমাতে...
নোবেল পুরস্কার পাইনি, তাই শুধু শান্তি নিয়ে ভাবতে বাধ্য নই: ট্রাম্প
নোবেল শান্তি পুরস্কার না পাওয়ার হতাশার সঙ্গে গ্রিনল্যান্ড দখলের হুমকিকে যুক্ত করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নরওয়ের প্রধানমন্ত্রী ইয়োনাস গার...
বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য সব ধরনের মার্কিন ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত
ট্রাম্প প্রশাসন বাংলাদেশসহ ৭৫টি দেশের আবেদনকারীদের জন্য সব ধরনের ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত করছে বলে বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র...
