বর্তমান বাজার হিসেবে কাঁঠালটির দাম ১০০ টাকা। কিন্তু মসজিদের গাছের সেই কাঁঠালটি নিলামের মাধ্যমে বিক্রি হলো ২৬ হাজার টাকায়। কাতারপ্রবাসী কাঞ্চন মিয়া নামের এক যুবক কাঁঠালটি কিনেছেন।
শুক্রবার (২৯ জুলাই) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পাকশিমুল ইউনিয়নের পরমানন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে।
কাঞ্চন মিয়ার বাড়ি পরমানন্দপুর গ্রামে।
স্থানীয় একাধিক ব্যক্তি জানান, পরমানন্দপুর পূর্বপাড়া জামে মসজিদের গাছে ধরা কাঁঠালটি বিক্রির জন্য শুক্রবার জুমার নামাজের পর মুসল্লিদের মধ্যে নিলাম ডাকা হয়। এ সময় এক হাজার টাকা থেকে দাম হাঁকা শুরু হয়। প্রায় আধা ঘণ্টা ধরে চলা নিলাম শেষে ২৬ হাজার টাকায় কাঁঠালটি পান কাঞ্চন মিয়া।
কাঞ্চন মিয়া বলেন, আল্লাহর ঘরের কাঁঠাল, তাই মনের প্রশান্তির জন্য কিনেছি। আশা করি, খেয়ে তৃপ্তি পাব।
পরমানন্দপুর পূর্বপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা আবদুস সালাম খান বলেন, কাঁঠালটি ২৬ হাজার টাকায় বিক্রি হওয়ায় আমরা খুশি হয়েছি। এ টাকা মসজিদের উন্নয়নকাজে ব্যয় করা হবে।
More Stories
প্রবাসে দায়িত্বহীনতা ও ডিজিটাল অপব্যবহার: মাসুদ আহমেদ প্রসঙ্গ
বাংলাদেশ স্বাধীনতার পর থেকেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে, বিশেষ করে লস এঞ্জেলেসে, বাংলাদেশি অভিবাসীদের একটি সুসংগঠিত ও মর্যাদাপূর্ণ কমিউনিটি গড়ে উঠেছে।...
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
