লেবাননে সাবিনা ইয়াসমিন নামের এক প্রবাসী নারীকর্মীর রহস্যজনক মৃত্যুর ঘটনায় চার বাংলাদেশিকে আটক করেছে সেদেশের পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
স্থানীয় সময় সোমবার দেশটির জুনি জেলার জেসর মালাব সংলগ্ন একটি রুম থেকে হাত-পা বাঁধা অবস্থায় সাবিনার মরদেহ উদ্ধার করে স্থানীয় পুলিশ। বর্তমানে মরদেহ স্থানীয় একটি হাসপাতালের মর্গে রয়েছে।
জানা যায়, সাবিনা জীবিকার তাগিদে প্রায় ১২ বছর আগে লেবাননে পাড়ি জমান। ওইদিন রুমে তার মরদেহ দেখতে পান স্থানীয় এক বাংলাদেশি। পরে পুলিশে খবর দিলে মরদেহ উদ্ধার করে নিয়ে যাওয়া হয়।
ধারণা করা হচ্ছে, রোববার দিনগত রাতে কে বা কারা সাবিনাকে শ্বাসরোধে হত্যা করে রুমে ফেলে গেছেন। সাবিনার বাড়ি বগুড়া জেলায়। তার বাবার নাম নূর ইসলাম।
এদিকে তদন্তের স্বার্থে পুলিশ আটক চার বাংলাদেশির নাম-পরিচয় এখনো প্রকাশ করেনি।
More Stories
প্রবাসে দায়িত্বহীনতা ও ডিজিটাল অপব্যবহার: মাসুদ আহমেদ প্রসঙ্গ
বাংলাদেশ স্বাধীনতার পর থেকেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে, বিশেষ করে লস এঞ্জেলেসে, বাংলাদেশি অভিবাসীদের একটি সুসংগঠিত ও মর্যাদাপূর্ণ কমিউনিটি গড়ে উঠেছে।...
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
