ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে এক প্রবাসীর স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ করে ভিডিও ইন্টারনেটে ছড়ানোর ভয় দেখিয়ে পুনরায় শারীরিক সম্পর্ক স্থাপন চেষ্টার অভিযোগে আমানুল্লা (২৬) নামের যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ভুক্তভোগী নারী বাদী হয়ে সোমবার রাতে দুজনকে আসামি করে মামলা দায়ের করেন। গ্রেফতারদের বাড়ি উপজেলার খোষকান্দি গ্রামে।
মামলা ও থানাসূত্রে জানা গেছে, উপজেলার খোষকান্দি গ্রামের সৌদিপ্রবাসীর স্ত্রী ২৬ জুন স্বামীর বাড়ি থেকে মামার বাড়ি তেলেকান্দি গ্রামে যায়। সঙ্গে তার এক চাচাশ্বশুরও যান। সেখানে কাজ শেষে সন্ধ্যা ৭টা ১০ মিনিটে স্বামীর বাড়িতে ফেরার পথে তেলেকান্দি দক্ষিণচকে আসলে খোষকান্দি গ্রামের নূর মোহাম্মদ গৃহবধূ ও চাচাকে ভয়ভীতি দেখিয়ে রাস্তায় আটকে রাখেন।
তাদের আটকে রেখে ফোনে আমানুল্লাকে আসতে বলেন নূর মোহাম্মদ। আমানুল্লা আসার পর ওই গৃহবধূর চাচাকে ভয়ভীতি দেখিয়ে তাড়িয়ে দেন তারা। পরে নূর মোহাম্মদ ও আমানুল্লা গৃহবধূকে ধর্ষণ করেন। ধর্ষণ শেষে তারা ওই গৃহবধূর নগ্ন শরীরের ভিডিও-স্থিরচিত্র ধারণ করে এবং এ বিষয়ে বাড়াবাড়ি করলে ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়ার হুমকি দেয়।
৪/৫ দিন ধরে আসামিরা তাদের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনের জন্য গৃহবধূকে চাপ দিতে থাকে। ২২ জুলাই গৃহবধূর বাবার বাড়ি কুমিল্লার হোমনা উপজেলার ঝগড়ারচর গ্রামে গিয়ে উভয় আসামি তাদের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনের জন্য বলে। এতে রাজি না হলে ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়ার হুমকি দেন তারা।
এ বিষয়টি গৃহবধূ তার ভাই-ভাবিসহ স্বজনদের জানান। গত সোমবার গৃহবধূ ওই দুজনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন। পুলিশ অভিযান চালিয়ে আমানুল্লাকে রাতেই গ্রেফতার করে। পরে তাকে আদালতের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে প্রেরণ করা হয়।
নির্যাতিত গৃহবধূ জানান, মামার বাড়ি থেকে ফেরার পথে তেলেকান্দি চকে নুর মোহাম্মদ আমাকে রাস্তায় আটকে রেখে আমানুল্লাসহ সে তাকে ধর্ষণ এবং ভিডিও করে রাখে। পুনরায় তাদের সঙ্গে শারীরিক সম্পর্ক করতে আমাকে প্রস্তাব দেয়। রাজি না হওয়ার ধর্ষণের ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়ার হুমকি দেয়। আমি বিষয়টি পরিবারকে জানিয়ে সোমবার রাতে থানায় মামলা করি।
বাঞ্ছারামপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম জানান, গৃহবধূকে গণধর্ষণের ঘটনায় গৃহবধূ বাদী হয়ে পর্নোগ্রাফি ও গণধর্ষণ আইনে মামলা দায়ের করেছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। অন্যজনকে আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
More Stories
জুলাই আন্দোলনে আহত-শহিদ পরিবারের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনা বেতনে শিক্ষার সুযোগ দেবে সরকার
জুলাই আন্দোলনে আহত, পঙ্গুত্ববরণকারী শিক্ষার্থী এবং শহিদদের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত অবৈতনিক শিক্ষার আওতায় আনার নির্দেশ দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক...
১৭ বছর লড়াইয়ের পরও বহিষ্কার, মুখ খুললেন রুমিন ফারহানা
ব্রাহ্মণবাড়িয়া-২ আসন (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের আংশিক) থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। দেশনেত্রী বেগম খালেদা জিয়া...
ঈদের পরে প্রথম কার্যদিবসে টানা ১১ ঘণ্টা অফিস করলেন প্রধানমন্ত্রী
পবিত্র ঈদুল ফিতরের ছুটির আমেজ পুরোপুরি কাটেনি। এখনও অনেকে পরিবার-পরিজন নিয়ে ঈদ উদযাপন করছে। তাই, কর্মস্থলে ফেরেনি বহু মানুষ। কিন্তু...
জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা দ্বিধাগ্রস্ত জাতিকে ঐক্যবদ্ধ করে: রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, মেজর জিয়ার স্বাধীনতার ঘোষণা-বিভ্রান্ত ও দ্বিধাগ্রস্ত পুরো জাতিকে ঐক্যবদ্ধ করে, অসম সাহসী করে তোলে, সশস্ত্র যুদ্ধে...
স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
একটি ন্যায়ভিত্তিক, উন্নত-সমৃদ্ধ, স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামীকাল ‘গণহত্যা দিবস’...
দেড়যুগ পর স্বাধীনতা দিবসে ফিরছে কুচকাওয়াজ, থাকবে সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা প্রদর্শনী
দীর্ঘ দেড়যুগ পর আবারও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে ফিরছে ঐতিহ্যবাহী কুচকাওয়াজ। জাতীয় প্যারেড গ্রাউন্ডে সেনা, নৌ ও বিমান বাহিনীর...
