যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে একটি কার ক্লাব শোতে বন্দুকধারীর গুলিতে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও পাঁচজন। স্থানীয় সময় রোববার বিকেলে শোটিতে যখন কয়েকশ’ মানুষের উপস্থিতি, তখন এ ঘটনা ঘটে।
কর্তৃপক্ষ জানাচ্ছে, লস অ্যাঞ্জেলেসের একটি পাবলিক পার্কে কার ক্লাব শো আয়োজন করা হয়েছিল। সেখানে এক বা একাধিক লোক গুলি চালানোর আগে কয়েকশ’ মানুষের সমাগম ছিল। খবর নিউইয়র্ক টাইমসের
প্রতিবেদনে বলা হয়েছে, এ ঘটনার পর চারজন পুরুষ এবং তিনজন নারীকে হাসপাতালে ভর্তি করা হয়। এরমধ্যে তিনজন গুলিবিদ্ধ ছিলেন। পরে ফায়ার ডিপার্টমেন্ট জানায়, দুইজন মারা গেছেন। এই সাতজনের বয়স ২৩ থেকে ৫৪ এর মধ্যে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।
রোববার বিকেল ৩টা ৫০ মিনিটে শোতে গুলি চালানো শুরু হয়। তবে লস অ্যাঞ্জেলেসের পুলিশ ডিপার্টমেন্ট টুইটারে জানিয়েছে, এ ঘটনায় এখনও কোনো গ্রেপ্তার নেই।
লস অ্যাঞ্জেলেসের সান পেড্রো সেকশনে অবস্থিত পেক পার্কের চারপাশে গুলি চালানো হয়। গুলি চালানোর পরে পুলিশ সাময়িকভাবে পার্কটি বন্ধ করে দেয়। লোকজনকে বের হতে নিষেধ করা হয়, যদি তারা কিছু দেখে থাকেন সেজন্য।
লস অ্যাঞ্জেলেসের মতো যুক্তরাষ্ট্রের বড় বড় শহর এবং অন্যান্য জায়গায় সহিংসতা বেড়ে গেছে। লস অ্যাঞ্জেলেস টাইমস পুলিশের তথ্য বিশ্লেষণ করে জানিয়েছে, দেশটিতে গত ১৫ বছরে উচ্চহারে গণহত্যার ঘটনা ঘটেছে এবং মে মাস পর্যন্ত এই বছর আরও দ্রুত হারে ঘটেছে।
More Stories
ইরানের সঙ্গে প্রধান প্রধান বিষয়ে ঐকমত্যের দাবি ট্রাম্পের
পারস্য উপসাগর অঞ্চলে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনার মধ্যেই কূটনৈতিক অগ্রগতির ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ...
বহু বছর ধরে সাহায্য নেওয়া কিছু দেশ এখন আমাদের সহায়তা করতে আগ্রহী নয়: ট্রাম্প
হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করার কার্যক্রমে অংশ নিতে মিত্র দেশগুলোর অনীহায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার...
মার্কিন প্রেসিডেন্টের সামরিক ক্ষমতা সীমিতকরণে ভোট দেবেন সিনেটররা
গ্রেসের অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে আরও সামরিক পদক্ষেপ নেওয়ার ক্ষমতা সীমিত করার লক্ষ্যে স্থানীয় সময় বুধবার মার্কিন সিনেটে যুদ্ধ ক্ষমতা...
‘ভিসা বন্ড প্রোগ্রাম’ কীভাবে কাজ করে, জানাল যুক্তরাষ্ট্র দূতাবাস
বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড (ভিসায় জামানত) কার্যকর হয়েছে গত ২১ জানুয়ারি। দেশটিতে স্বল্পমেয়াদি ভ্রমণের ক্ষেত্রে ভিসাশর্ত লঙ্ঘনের ঝুঁকি কমাতে...
নোবেল পুরস্কার পাইনি, তাই শুধু শান্তি নিয়ে ভাবতে বাধ্য নই: ট্রাম্প
নোবেল শান্তি পুরস্কার না পাওয়ার হতাশার সঙ্গে গ্রিনল্যান্ড দখলের হুমকিকে যুক্ত করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নরওয়ের প্রধানমন্ত্রী ইয়োনাস গার...
বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য সব ধরনের মার্কিন ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত
ট্রাম্প প্রশাসন বাংলাদেশসহ ৭৫টি দেশের আবেদনকারীদের জন্য সব ধরনের ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত করছে বলে বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র...
