বাংলাদেশ প্রেসক্লাব কুয়েতের সহ সভাপতি সাংবাদিক শরীফ মোহাম্মদ মিজানের মৃত্যুতে বাংলাদেশ প্রেসক্লাবের উদ্যোগে শোকসভার আয়োজন করা হয়। গতকাল বৃহস্পতিবার খাইতান রাজধানী প্যালেস হোটেলে উক্ত শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ প্রেস ক্লাব কুয়েতের সভাপতি মঈন উদ্দিন সরকার সুমনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আ হ জুবেদের উপস্থাপনায় আয়োজিত শোকসভায় প্রয়াত শরিফ মিজানের প্রবাসে কর্মময় জীবনের উপর স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন কুয়েত বাংলাদেশ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা।
এ সময় শোকসভায় উপস্থিত ছিলেন, বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা শ্রম কাউন্সিলর আবুল হোসেন, কুয়েতস্থ জনতা গ্রুপের চেয়াম্যান আবুল কাশেম, সি আই পি, বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সভাপতি মুখাই আলী, কুয়েতের প্রবীণ প্রবাসী ও ব্যবসায়ী জুবায়েরসহ আরও অনেকে।
এছাড়াও কুয়েতের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতারা শরীফ মিজানের স্মৃতিচারণ করেন। পরিশেষে মরহুমের আত্মার মাগফেরাত কামনায় ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের সহযোগিতায় পাশে থাকার আহ্বান জানানো হয়।
শোকসভার স্বার্বিক সহযোগিতা ছিলেন প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মো. হেবজু, যুগ্ন সম্পাদক সাদেক রিপন, প্রচার সম্পাদক আলাল আহম্মদ, ক্রীড়া সম্পাদক জসিম উদ্দিন ভুইয়া।
More Stories
প্রবাসে দায়িত্বহীনতা ও ডিজিটাল অপব্যবহার: মাসুদ আহমেদ প্রসঙ্গ
বাংলাদেশ স্বাধীনতার পর থেকেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে, বিশেষ করে লস এঞ্জেলেসে, বাংলাদেশি অভিবাসীদের একটি সুসংগঠিত ও মর্যাদাপূর্ণ কমিউনিটি গড়ে উঠেছে।...
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
