বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ইসা ইউসেফ এসা আল দুহাইলান পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের সাথে সাক্ষাৎ করেছেন। আজ সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সৌদি রাষ্ট্রদূত পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।
এসময় রাষ্ট্রদূত পদ্মা বহুমুখী সেতু সফলভাবে সম্পন্ন করায় বাংলাদেশ সরকারকে অভিনন্দন জানান। প্রতিমন্ত্রী ঢাকা বিমানবন্দরে হজযাত্রীদের জন্য প্রি-ইমিগ্রেশন সুবিধাসহ প্রয়োজনীয় ব্যবস্থার জন্য সৌদি আরবের রাষ্ট্রদূত ও সরকারকে ধন্যবাদ জানান।
রাষ্ট্রদূত বাংলাদেশে আরও সৌদি বিনিয়োগের আগ্রহের বিষয়ে প্রতিমন্ত্রীকে অবহিত করেন। প্রতিমন্ত্রী বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক ক্ষেত্রে চমৎকার সম্পর্কের বিষয়ে সন্তোষ প্রকাশ করেন। তিনি বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে সম্পর্ক উন্নয়নে তার প্রচেষ্টার জন্য রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান।
রাষ্ট্রদূত বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ, চট্টগ্রাম ও জেদ্দার মধ্যে সরাসরি শিপিং, সংস্কৃতি, শিক্ষা এবং পর্যটনের ক্ষেত্রে অর্থনৈতিক সম্পর্ক জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
More Stories
প্রবাসে দায়িত্বহীনতা ও ডিজিটাল অপব্যবহার: মাসুদ আহমেদ প্রসঙ্গ
বাংলাদেশ স্বাধীনতার পর থেকেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে, বিশেষ করে লস এঞ্জেলেসে, বাংলাদেশি অভিবাসীদের একটি সুসংগঠিত ও মর্যাদাপূর্ণ কমিউনিটি গড়ে উঠেছে।...
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
