কুয়েতে বাংলাদেশি অধ্যুষিত এলাকায় দুই ঈদের নামাজ ও জুমার নামাজে বাংলা খুতবা পাঠের অনুমতি দিয়েছে দেশটির ধর্ম মন্ত্রণালয় (ওয়াক্ফ)। বাংলাদেশি ইমামরা এসব মসজিদে ঈমামতি করে থাকেন। এছাড়াও যে অঞ্চলগুলোতে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কার নাগরিক বসবাস করে সেসব এলাকায় ওই ভাষায় খুতবা পাঠ করা হয়।
শুক্রবার (১৭ জুন) বাংলাদেশি অধ্যুষিত এলাকায় খুতবার আলোচ্য বিষয় ছিল- হযরত মোহাম্মদ (সা.)-এর প্রতি ঈমানদারদের প্রেম ও ভালবাসা। আব্দুল্লাহ বিন আমর মসজিদে মুসল্লিদের কাছে কুরআন ও হাদিসের আলোকে এ বিষয়ে আলোচনা করেন খতিব মাওলানা আবু তাহের।
কুয়েতের সেসব মসজিদে বাংলা খুতবা চালু রয়েছে সেগুলো হলো- কুয়েত সিটির সালেহ আল ফুদালা মসজিদ, উমর বিন খাত্তাব (রা.) মসজিদ, গাতা-০৫ ফরওয়ানিয়া, আব্দুল্লাহ বিন আমর মসজিদ, গাতা-৪ রুমোতিয়া, নাদী ফুরুসিয়া মসজিদ, কাবাদ চেবদী, উসমান বিন আফফান মসজিদ, আমগারা, শাবরা ত্বামী, গাতা-০৯ সুলাইবিয়া, সালেহ আল নামাশ মসজিদ, জাহারা দুম্বা বাজার, আতিকী মসজিদ, সুলাইবিয়া, মারজুক মুতাদ মুতাইরী মসজিদ, সাদ আব্দুল্লাহ, মসজিদ রহমান, জাহারা সানাইয়া, ফেরদাউস মসজিদ, গাতা-০২ মাহবিল্লা, মসজিদ নূর, সামলি রোড় ৫ কিলো ও শাবরা মসজিদ, আবদালী ৫৯ কিলো। এ মসজিদগুলো ছাড়াও বাঙালি অধ্যুষিত অঞ্চলে প্রায় ২০টির অধিক মসজিদে জুমার নামাজে বাংলা খুতবা পাঠ করা হয়।
বাংলাদেশ কুরআন প্রশিক্ষণ কেন্দ্র সালমিয়া অঞ্চলে রুমোতিয়া শাখার সভাপতি মোহাম্মদ ফারুক মিয়া বলেন, কুয়েতের সরকারের ধর্ম মন্ত্রণালয় থেকে কুয়েতের যে অঞ্চলগুলোতে যে দেশের নাগরিক বেশি বসবাস করেন তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে যাচাই-বাছাই করে ঐ ভাষায় দুই ঈদ নামাজ ও জুমার নামাজে খুতবা পাঠের অনুমতি দিয়ে থাকে। রুমোতিয়া আরবি আবাসিক এলাকা এই এলাকা এবং আশপাশের এলাকায় অনেক বাংলাদেশি বসবাস করেন।
তিনি বলেন, সালুয়া, সালমিয়া, বয়ান, মিশরেফ এলাকা থেকে শুক্রবার জুমার নামাজ পড়তে আসেন। ছুটির দিনে ভাই-বন্ধুদের সঙ্গে মিলিত হয়ে নামাজ আদায় করেন। একে অন্যের সঙ্গে ভাব বিনিময়ের সুযোগ হয়।
More Stories
প্রবাসে দায়িত্বহীনতা ও ডিজিটাল অপব্যবহার: মাসুদ আহমেদ প্রসঙ্গ
বাংলাদেশ স্বাধীনতার পর থেকেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে, বিশেষ করে লস এঞ্জেলেসে, বাংলাদেশি অভিবাসীদের একটি সুসংগঠিত ও মর্যাদাপূর্ণ কমিউনিটি গড়ে উঠেছে।...
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
