মালদ্বীপ প্রবাসী অসুস্থ মো. আলী হোসেনকে শুক্রবার (১৭ জুন) বিমানের টিকিট দিয়েছে দেশটিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন। হাইকমিশনার রিয়ার অ্যাডমিরাল এসএম আবুল কালাম আজাদের নির্দেশ অনুযায়ী গুরুতর অসুস্থ প্রবাসী বাংলাদেশি মো. আলী হোসেনকে দেশে ফিরে উন্নত চিকিৎসা করতে এ টিকিট দেওয়া হয়।
হাইকমিশনের পক্ষ থেকে বিমানের টিকিট হস্তান্তর করেন দূতাবাসের প্রথম সচিব (শ্রম) মো. সোহেল পারভেজ। এ সময় উপস্থিত ছিলেন হাইকমিশনের ওয়েলফেয়ার অ্যাসিস্ট্যান্ট আল মামুন পাঠান।
অবৈধভাবে দৈনিক কাজে নিয়োজিত মালদ্বীপ প্রবাসী সিলেটের গোয়াইনঘাট উপজেলার ৩নং জাফলং ইউনিয়নের বাসিন্দা মো. আলী হোসেন (৪২)। গুরুতর অসুস্থ হয়ে হুলোমালের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি হলে খবর পেয়ে রাষ্ট্রদূত খোঁজখবর নিতে হাসপাতালে যান। তখন চিকিৎসকের পরামর্শে তাকে টিকিট দেওয়ার সিদ্ধান্ত হয়।
অসুস্থ আলী হোসেন রোববার (১৯ জুন) মাতৃভূমিতে যাবেন বলে জানান। তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ধন্যবাদ জানান হাইকমিশনারকে।
More Stories
প্রবাসে দায়িত্বহীনতা ও ডিজিটাল অপব্যবহার: মাসুদ আহমেদ প্রসঙ্গ
বাংলাদেশ স্বাধীনতার পর থেকেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে, বিশেষ করে লস এঞ্জেলেসে, বাংলাদেশি অভিবাসীদের একটি সুসংগঠিত ও মর্যাদাপূর্ণ কমিউনিটি গড়ে উঠেছে।...
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
