পেন্টাগনের গুরুত্বপূর্ণ পদে ভারতীয় বংশোদ্ভূত রাধা আয়েঙ্গার প্লাম্বকে মনোনীত করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। বুধবার যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দফতরের সামরিক ক্রয় এবং স্থিতিশীলতা বিষয়ক ডেপুটি আন্ডার সেক্রেটারি পদে তাকে নিয়োগ দেয়া হয়।
জানা যায়, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী রাধা এক সময় লন্ডন স্কুল অফ ইকনমিক্সে শিক্ষকতা করেছেন। মার্কিন প্রতিরক্ষা দফতরে যোগদানের আগে তিনি গুগলে কর্মরত ছিলেন। তার আগে ফেসবুকের নীতি বিশ্লেষণ সংক্রান্ত বিভাগের প্রধানের দায়িত্বও পালন করেছেন।
অর্থনীতির ছাত্রী রাধার আন্তর্জাতিক নিরাপত্তা সংক্রান্ত সমস্যা, অস্ত্র ও সামরিক সরঞ্জাম সংক্রান্ত আন্তর্জাতিক ব্যবসা এবং প্রতিরক্ষা বিষয়ক পরিসংখ্যান বিশ্লেষণের ক্ষেত্রে বিশেষজ্ঞ হিসেবে পরিচিতি রয়েছে। ডেপুটি আন্ডার সেক্রেটারি পদে নিযুক্ত হওয়ার আগে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দফতরের ডেপুটি সেক্রেটারির দফতরে ‘চিফ অব স্টাফ’ পদে কর্মরত ছিলেন তিনি।
More Stories
ইরানের সঙ্গে প্রধান প্রধান বিষয়ে ঐকমত্যের দাবি ট্রাম্পের
পারস্য উপসাগর অঞ্চলে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনার মধ্যেই কূটনৈতিক অগ্রগতির ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ...
বহু বছর ধরে সাহায্য নেওয়া কিছু দেশ এখন আমাদের সহায়তা করতে আগ্রহী নয়: ট্রাম্প
হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করার কার্যক্রমে অংশ নিতে মিত্র দেশগুলোর অনীহায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার...
মার্কিন প্রেসিডেন্টের সামরিক ক্ষমতা সীমিতকরণে ভোট দেবেন সিনেটররা
গ্রেসের অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে আরও সামরিক পদক্ষেপ নেওয়ার ক্ষমতা সীমিত করার লক্ষ্যে স্থানীয় সময় বুধবার মার্কিন সিনেটে যুদ্ধ ক্ষমতা...
‘ভিসা বন্ড প্রোগ্রাম’ কীভাবে কাজ করে, জানাল যুক্তরাষ্ট্র দূতাবাস
বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড (ভিসায় জামানত) কার্যকর হয়েছে গত ২১ জানুয়ারি। দেশটিতে স্বল্পমেয়াদি ভ্রমণের ক্ষেত্রে ভিসাশর্ত লঙ্ঘনের ঝুঁকি কমাতে...
নোবেল পুরস্কার পাইনি, তাই শুধু শান্তি নিয়ে ভাবতে বাধ্য নই: ট্রাম্প
নোবেল শান্তি পুরস্কার না পাওয়ার হতাশার সঙ্গে গ্রিনল্যান্ড দখলের হুমকিকে যুক্ত করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নরওয়ের প্রধানমন্ত্রী ইয়োনাস গার...
বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য সব ধরনের মার্কিন ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত
ট্রাম্প প্রশাসন বাংলাদেশসহ ৭৫টি দেশের আবেদনকারীদের জন্য সব ধরনের ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত করছে বলে বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র...
