২০১৪ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত জার্মানিতে ৮০০ এর বেশি মসজিদ হুমকি এবং হামলার লক্ষ্যবস্তু হয়েছে। তবে এসব হামলার বেশিরভাগ ক্ষেত্রেই সুষ্ঠু তদন্ত হয়নি। মানবাধিকার সংস্থা ‘ব্রান্ডেইলিগের বরাত দিয়ে এই তথ্য জানিয়ে আনাদলু।
সংস্থাটি ২০১৪ থেকে ২০২২ সাল পর্যন্ত জার্মানিতে মসজিদে হামলা, গুঁড়িয়ে এবং হুমকির ৮৪০ টি ঘটনা রেকর্ড করেছে।
২০১৮ সালে দেশটির অপরাধের বিশদ বিশ্লেষণে জানা যায়, মসজিদে এসব হামলার বেশিরভাগ হামলাকারীই ধরাছোঁয়ার বাইরে ছিল। প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৮ সালে দেশটিতে মসজিদে ১২০টি হামলার রেকর্ড করা হয়। এর মধ্যে কেবল ৯ টি হামলার হামলাকারীদের চিহ্নিত করা হয়েছে।
সংস্থাটির বিশেষজ্ঞরা, এই হার উদ্বেগের কারণ উল্লেখ করে জানান, অন্তত ২০টি হামলার ক্ষেত্রে হামলাকারী মসজিদে অগ্নিসংযোগ, মুসল্লিদের হত্যা বা শারীরিক ক্ষতি করার উদ্দেশ্য ছিল।
More Stories
যুদ্ধের কারণে দুবাইয়ে সম্পত্তির দাম কমছে
ইরানে যৌথভাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাত ছড়িয়ে পড়েছে। এই যুদ্ধ তিন সপ্তাহ পেরিয়ে চার সপ্তাহে পড়েছে।...
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হয়নি, ট্রাম্প সময়ক্ষেপণ করতে চান : ইরান
গত দুইদিন ইরানের সঙ্গে সব ধরনের সংঘাত বন্ধে বেশ ভালো আলোচনা হয়েছে দাবি করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ট্রুথ...
ইরানের শীর্ষ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
ইরানের শাসনব্যবস্থার গুরুত্বপূর্ণ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দফতরের ডিপ্লোম্যাটিক...
হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান
বিশ্ববাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি। মধ্যপ্রাচ্যের সংঘাত বিশ্বে অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহণ নৌ করিডরটিকে ঝুঁকির মুখে ফেলেছে। চলমান...
নেপালকে বাংলাদেশ হতে দেব না: সুশীলা কারকি
নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকি বলেছেন, নেপালকে কোনোভাবেই বাংলাদেশের পথে হাঁটতে দেওয়া হবে না। সম্প্রতি কাঠমান্ডুতে আয়োজিত এক অনুষ্ঠানে...
মাদুরোর পরিবর্তে নেতানিয়াহুকে অপহরণ করা উচিত: খাজা আসিফ
স্বল্প সময়ের মধ্যে দুই দফা টেলিফোন আলাপের পর এবার সৌদি আরবের জেদ্দায় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ...
