গত ২৪ বছরের মধ্যে সর্বনিম্ন দরপতন জাপানি মুদ্রা ইয়েনের। সোমবার (১৩ জুন) দিনের শুরুতে ডলারের বিপরীতে ইয়েনের মূল্য ব্যাপকভাবে পড়ে যায়। প্রতি ডলারের বিপরীতে ১৩৫.২২ ইয়েন দরপতন ঘটেছে। ১৯৯৮ সালের অক্টোবর মাসের পর এই প্রথম জাপানি মুদ্রার এত বেশি দরপতন ঘটলো।
বিশ্লেষকরা বলছেন, মুদ্রানীতি কঠোর না করার কারণে জাপানি মুদ্রার এই দরপতন ঘটেছে। যখন মার্কিন ফেডারেল রিজার্ভসহ বহু দেশের কেন্দ্রীয় ব্যাংক মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের জন্য ব্যাংক সুদের হার বাড়াচ্ছে তখন জাপান এ ব্যাপারে একেবারেই উদাসীন রয়েছে।
এছাড়া, জাপানের শেয়ারবাজার নিক্কির মূল্যসূচকেও বড় পতন ঘটেছে। আজ সকালে লেনদেনের শুরুতেই ৩.০৫ ভাগ দরপতন ঘটেছে। এতে মূল্যসূচক কমে ২৬,৯৭৫ পয়েন্টে দাঁড়িয়েছে।
ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের পর বিশ্বের বহু দেশে অর্থনৈতিক সংকট দেখা দিয়েছে বিশেষ করে যেসব দেশ রুশ-বিরোধী নিষেধাজ্ঞায় শামিল হয়েছে সেসব দেশে মুদ্রাস্ফীতি ও মূল্যস্ফীতি বেড়েছে। আমেরিকা, ব্রিটেন থেকে শুরু করে ইউরোপের প্রায় সব দেশ মুদ্রাস্ফীতির কবলে পড়েছে।
More Stories
জুলাই আন্দোলনে আহত-শহিদ পরিবারের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনা বেতনে শিক্ষার সুযোগ দেবে সরকার
জুলাই আন্দোলনে আহত, পঙ্গুত্ববরণকারী শিক্ষার্থী এবং শহিদদের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত অবৈতনিক শিক্ষার আওতায় আনার নির্দেশ দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক...
১৭ বছর লড়াইয়ের পরও বহিষ্কার, মুখ খুললেন রুমিন ফারহানা
ব্রাহ্মণবাড়িয়া-২ আসন (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের আংশিক) থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। দেশনেত্রী বেগম খালেদা জিয়া...
ঈদের পরে প্রথম কার্যদিবসে টানা ১১ ঘণ্টা অফিস করলেন প্রধানমন্ত্রী
পবিত্র ঈদুল ফিতরের ছুটির আমেজ পুরোপুরি কাটেনি। এখনও অনেকে পরিবার-পরিজন নিয়ে ঈদ উদযাপন করছে। তাই, কর্মস্থলে ফেরেনি বহু মানুষ। কিন্তু...
জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা দ্বিধাগ্রস্ত জাতিকে ঐক্যবদ্ধ করে: রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, মেজর জিয়ার স্বাধীনতার ঘোষণা-বিভ্রান্ত ও দ্বিধাগ্রস্ত পুরো জাতিকে ঐক্যবদ্ধ করে, অসম সাহসী করে তোলে, সশস্ত্র যুদ্ধে...
স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
একটি ন্যায়ভিত্তিক, উন্নত-সমৃদ্ধ, স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামীকাল ‘গণহত্যা দিবস’...
দেড়যুগ পর স্বাধীনতা দিবসে ফিরছে কুচকাওয়াজ, থাকবে সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা প্রদর্শনী
দীর্ঘ দেড়যুগ পর আবারও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে ফিরছে ঐতিহ্যবাহী কুচকাওয়াজ। জাতীয় প্যারেড গ্রাউন্ডে সেনা, নৌ ও বিমান বাহিনীর...
