একের পর এক মরদেহ আসছে অ্যাম্বুলেন্সে করে। নিহতদের স্বজনের আহাজারি, বাতাসে পোড়া চামড়ার গন্ধ। বিস্ফোরণে-আগুনে দগ্ধ ও আহতদের যন্ত্রণার আর্তনাদ। নিখোঁজের স্বজনদের দুশ্চিন্তা, ছুটোছুটি। শনিবার রাত থেকে রবিবার (৫ জুন) বিকেল পর্যন্ত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের চিত্র ছিল এমনই।
চমেক হাসপাতালের জরুরি বিভাগে রোগীদের ভিড় ও স্বজনদের আহাজারি নতুন নয়। কিন্তু এতো মৃতদেহের বহর, স্বজনদের আহাজারি পুরো পরিবেশ পাল্টে দিয়েছে। চমেক হাসপাতালের এমন পরিবেশ আগে দেখেনি কেউ। স্বজনদের চিৎকার ও কান্নায় এখানে হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়েছে, হাসপাতালে শোকের মাতম। সীতাকুন্ডের বিএম কনটেইনার ডিপোতে আগুন লাগার পর কন্টেইনারে থাকা রাসায়নিক পদার্থের কারণে বিস্ফোরণে এখন পর্যন্ত ৫০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বিস্ফোরণে ছিন্ন-বিছিন্ন হয়ে পড়ে মানুষের দেহ এবং আগুনে দগ্ধ আহতদের নিয়ে একের পর এক অ্যাম্বুলেন্স ঢুকতে থাকে হাসপাতালে।
হাসপাতালের ভেতরে দগ্ধরা আর্তনাদ করছেন। আহত-নিহতদের স্বজনদের কান্নার রোল হাসপাতালজুড়ে। তাদের স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিবেশ। হাসপাতাল এলাকায় অ্যাম্বুলেন্সের সাইরেন শুনলেই হুমড়ি খেয়ে পড়ছে নিহত-আহতদের স্বজনেরা। নিখোঁজ ব্যক্তিদের খুঁজতে স্বজনরা ভিড় করছে হাসপাতালে।
এদিকে বিএম ডিপোসহ ওই এলাকা থেকে নিখোঁজ কর্মকর্তা-কর্মচারী, চালক-হেলপার ও নিরাপত্তা প্রহরীর সন্ধানে চমেক হাসপাতালে ভিড় করছেন স্বজনরা। রোববার (৫ জুন) সকাল থেকে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ঘুরে ঘুরে খোঁজ করতে দেখা যায় স্বজনদের। আবার কেউ ছবি ও আইডি কার্ড দেখিয়ে প্রিয়জনের মরদেহ শনাক্ত করার চেষ্টায় আছেন।
More Stories
দেড়যুগ পর স্বাধীনতা দিবসে ফিরছে কুচকাওয়াজ, থাকবে সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা প্রদর্শনী
দীর্ঘ দেড়যুগ পর আবারও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে ফিরছে ঐতিহ্যবাহী কুচকাওয়াজ। জাতীয় প্যারেড গ্রাউন্ডে সেনা, নৌ ও বিমান বাহিনীর...
বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিতের কারণ জানালো মার্কিন দূতাবাস
যুক্তরাষ্ট্রের সরকারি কল্যাণ সুবিধা ব্যবহারের হার বেশির কারণে বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রদান স্থগিত করেছে দেশটি। সোমবার (২৩ মার্চ)...
আল-আকসায় প্রবেশে ইসরায়েলের বাধা, ফটকেই ঈদের নামাজ আদায় ফিলিস্তিনিদের
পবিত্র আল-আকসা মসজিদে ফিলিস্তিনিদের ঈদের নামাজ আদায়ে বাধা দিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। প্রধান ফটকগুলো বন্ধ করে দেওয়ায় শত শত মুসল্লি...
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছা বার্তায় তিনি...
ভেদাভেদ ভুলে ঈদের আনন্দে শামিল হওয়ার আহ্বান নাহিদ ইসলামের
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সব ভেদাভেদ ভুলে আনন্দ উৎসবে মেতে উঠতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (১৯ মার্চ)...
বাহরাইন থেকে চার্টার্ড ফ্লাইটে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বাহরাইন থেকে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি। শুক্রবার (২০ মার্চ) বিশেষ চার্টার্ড ফ্লাইটে তারা দেশের উদ্দেশে...
