বাংলাদেশকে ইন্দো-প্যাসিফিক ইকোনমিক ফ্রেমওয়ার্ক বা ভারত–প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক কাঠামো (আইপিইএফ) সম্পর্কে ব্যাখ্যা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। বাংলাদেশ আইপিইএফ-এর সাপ্লাই চেইন স্থিতিস্থাপকতা এবং ডিকার্বনাইজেশন পিলারের অতিরিক্ত তথ্যকে স্বাগত জানিয়েছে।
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত দ্বিতীয় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র উচ্চ পর্যায়ের অর্থনৈতিক বৈঠকে এ বিষয়গুলো নিয়ে আলোচনা হয়।
পরিবেশ সুরক্ষা ও অর্থনৈতিক সমৃদ্ধির জন্য বাংলাদেশ তার সমুদ্র সস্পদের টেকসইভাবে অন্বেষণ এবং নীল অর্থনীতির আরও বিকাশের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের প্রযুক্তিগত সহায়তা চেয়েছিল।
প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের অর্থনৈতিক প্রবৃদ্ধি, জ্বালানি ও পরিবেশ বিষয়ক আন্ডার সেক্রেটারি ডব্লিউ ফার্নান্দেজ আলোচনায় সহ-সভাপতিত্ব করেন।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এক ডজন প্রাথমিক অংশীদারের সঙ্গে আইপিইএফ চালু করেছেন। বিশ্ব জিডিপির ৪০ শতাংশ প্রতিনিধিত্ব করা দেশগুলো হলো—অস্ট্রেলিয়া, ব্রুনাই, ভারত, ইন্দোনেশিয়া, জাপান, কোরিয়া প্রজাতন্ত্র, মালয়েশিয়া, নিউজিল্যান্ড, ফিলিপাইন, সিঙ্গাপুর, থাইল্যান্ড ও ভিয়েতনাম।
এর আগে বুধবার বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি. হাস বলেন, ‘অন্যান্য দেশের জন্য সম্প্রতি চালু হওয়া ইন্দো-প্যাসিফিক ইকোনমিক ফ্রেমওয়ার্ক ফর প্রসপারটিতে (আইপিইএফ) যোগদানের সুযোগ থাকবে।
মার্কিন রাষ্ট্রদূত জানান, আইপিইএফ নিয়ে মার্চ মাসে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা হয়েছে এবং তিনি আশা প্রকাশ করেছেন বাংলাদেশ এটি নিবিড়ভাবে অনুসরণ করবে।
উচ্চ স্তরের অর্থনৈতিক পরামর্শের পর শুক্রবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের একটি যৌথ বিবৃতিতে বলা হয়েছে—উভয় দেশই একটি মুক্ত, উন্মুক্ত অন্তর্ভুক্তিমূলক, শান্তিপূর্ণ এবং নিরাপদ ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জন্য অভিন্ন দৃষ্টিভঙ্গি ব্যক্ত করেছে।
এদিকে, নিউইয়র্ক ও ঢাকার মধ্যে বিরতিহীন ফ্লাইট পুনরায় চালু করার বিষয়টির উচ্চ অগ্রাধিকার দিতে বাংলাদেশ আহ্বান জানিয়েছে।
উভয় পক্ষই এটিকে দ্রুত এগিয়ে নেওয়ার জন্য পরবর্তী পদক্ষেপ নিতে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানানো হয়েছে।
More Stories
বাংলাদেশ ব্যাংক-বিশ্ববিদ্যালয়ে দলীয় নিয়োগের সমালোচনায় রুমিন ফারহানা
বাংলাদেশ ব্যাংক ও পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে দলীয় নিয়োগ দেওয়ার কঠোর সমালোচনা করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সদস্য রুমিন ফারহানা। মঙ্গলবার সংসদের বৈঠকে...
হুড়োহুড়িতে সিঁড়িতে পড়ে গেলেন শিরীন শারমিন, যা বলল পুলিশ
জুলাই অভ্যুত্থানের পর থেকে নিরুদ্দেশ থাকা শিরীন শারমিন চৌধুরী দেড় বছরের বেশি সময় পর গ্রেফতার হয়ে গেলেন কারাগারে। সাবেক এই...
দিল্লি পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী
পারস্পরিক আস্থা ও শ্রদ্ধাবোধের জায়গা থেকে দুই দেশের দীর্ঘমেয়াদী সম্পর্ককে আরও সুদৃঢ় করার বার্তা নিয়ে আজ মঙ্গলবার বিকেলে ভারতের রাজধানী...
বাসসের এমডি ও প্রধান সম্পাদক হলেন কামাল উদ্দিন সবুজ
বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান সম্পাদক পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন মো. কামাল উদ্দিন মজুমদার (সবুজ)। মঙ্গলবার...
সংসদে শীর্ষ ২০ ঋণখেলাপির তালিকা প্রকাশ
সংসদে দেশের শীর্ষ ২০ ঋণখেলাপির তালিকা তুলে ধরেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এনসিপির সংসদ সদস্য আবুল হাসনাতের (হাসনাত আবদুল্লাহ)...
বিএনপি ক্ষমতায় এসে ‘১৮০ ডিগ্রি এঙ্গেলে’ পল্টি মেরেছে: শিশির মনির
সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট শিশির মোহাম্মদ মনির অভিযোগ করেছেন, ক্ষমতায় এসে বিএনপি তাদের পূর্বের অবস্থান থেকে ‘১৮০ ডিগ্রি’ ঘুরে...
