ইংল্যান্ড ক্রিকেট দলে ঠিক কতজন খেলোয়াড় রয়েছেন ইংল্যান্ডের? এই তো সেদিন প্রথমবার বিশ্বকাপ ঘরে তোলে আয়ারল্যান্ডের ক্রিকেটার এউইন মরগ্যানের হাত ধরে। যে দলের নায়ক ছিলেন আবার নিউজিল্যান্ড বংশোদ্ভূত বেন স্টোকস, ওয়েস্ট ইন্ডিজের অনূর্ধ্ব-১৯ দলের হয়ে খেলা জোফরা আর্চার। এই স্টোকস আবার নেতৃত্ব দিচ্ছেন ইংলিশ টেস্ট দলটার।
বৃহস্পতিবার লর্ডসে শুরু হয়েছে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট। এই ম্যাচেই ঘটেছে দারুণ এক ঘটনা। যে ম্যাচে অন্যরকম অভিষেক হয়েছে এক বাংলাদেশি বংশোদ্ভূতের।
ম্যাচের ৩৮তম ওভারে হুট করেই ফিল্ডিং করতে নামেন এক তরুণ। যাকে কী না চেনার কথা না, যদি না ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটের পোকা না হন। এমন কি জার্সির পেছনে ছিল না নাম কিংবা নম্বর। তবে খোঁজ নিয়ে জানা যায়, তার নাম রবিন জেমস দাস।
ইংল্যান্ড দলে অতিরিক্ত খেলোয়াড় হিসেবে রাখা হয়েছে মাত্র দুজন খেলোয়াড় হ্যারি ব্রুক এবং ক্রেগ ওভারটন। দুজনেই ফিল্ডিং করছিলেন তখন। এমন সময় স্টুয়ার্ট ব্রডকেও ছাড়তে হয় মাঠ। ওভারটি অসমাপ্ত রেখেই আবার মাঠ ছাড়তে হয় ম্যাটি পটসকে। অসমাপ্ত ওভার শেষ করতে আসেন বেন স্টোকস। তাই আরেকজন অতিরিক্ত ফিল্ডারের দরকার পড়ে।
এই সময় আর অতিরিক্ত খেলোয়াড় না থাকায় টিম ম্যানেজমেন্ট উপায় না পেয়ে মাঠে নামিয়ে দেন রবিন দাসকে। তাতেই হয়ে যায় এক বাংলাদেশি বংশোদ্ভূতের অন্যরকম অভিষেক।
রবিনের বাবার নাম মৃদুল দাস। গ্রামের বাড়ি সুনামগঞ্জ। তবে রবিনের জন্ম, বেড়ে ওঠা সবই ইংল্যান্ডের লেটনস্টোনে। এখানেই তার ক্রিকেটে হাতেখড়ি। ২০ বছর বয়সী রবিন পড়াশোনা করছেন ব্রেন্টউড স্কুলে। খেলছেন এসেক্সের হয়ে। যদিও এখন পর্যন্ত রবিন মাত্র একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন দলের হয়ে।
রবিন একা নন, তার বড় ভাই জোনাথন জয় দাস খেলেন এসেক্সের দ্বিতীয় একাদশের হয়ে,। তিনি উইকেট রক্ষক-ব্যাটার। রবিনের এমন অভিষেকে উচ্ছ্বসিত তার দল এসেক্স। টুইটারে তাকে শুভেচ্ছা আর শুভ কামনাও জানিয়েছে।
More Stories
প্রবাসে দায়িত্বহীনতা ও ডিজিটাল অপব্যবহার: মাসুদ আহমেদ প্রসঙ্গ
বাংলাদেশ স্বাধীনতার পর থেকেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে, বিশেষ করে লস এঞ্জেলেসে, বাংলাদেশি অভিবাসীদের একটি সুসংগঠিত ও মর্যাদাপূর্ণ কমিউনিটি গড়ে উঠেছে।...
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
