ইউক্রেনের পূর্ব দোনেৎস্ক অঞ্চলের লিমান শহর পুরোপুরি দখলে নিয়েছে রাশিয়াপন্থী বিচ্ছিন্নতাবাদীরা। ইউক্রেন সরকারের একজন উচ্চপদস্থ কর্মকর্তা এ বিষয় স্বীকার করেছেন। তবে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, সেখানে এখনো লড়াই চালিয়ে যাচ্ছে তাদের সেনারা। খবর বিবিসি ও আল–জাজিরার।
ইউক্রেনে হামলা শুরুর সময় রাশিয়ার পক্ষ থেকে বলা হয়েছিল, দেশটিকে ‘নাৎসি প্রভাব’ মুক্ত করা ও ‘নিরস্ত্র’ করাই তাদের উদ্দেশ্য। পরে অভিযানে পরিবর্তন আনে মস্কো। বলা হয়, যুদ্ধে তাদের নতুন লক্ষ্য পূর্ব ইউক্রেনের দনবাস অঞ্চলের নিয়ন্ত্রণ নেওয়া। এর পর থেকে এ অঞ্চলে হামলা জোরদার করা হয়।
লুহানস্ক ও দোনেৎস্ক অঞ্চল নিয়ে গঠিত দনবাস। রাশিয়ার হামলা শুরুর আগে থেকেই অবশ্য এ দুই অঞ্চলের বেশির ভাগ এলাকা রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীদের দখলে ছিল। এখন রাশিয়া বাকি এলাকাগুলোও নিয়ন্ত্রণে নিতে চাচ্ছে।
এরই ধারাবাহিকতায় লিমান শহর দখলে নিল রাশিয়া। এ নিয়ে স্বঘোষিত দোনেৎস্ক প্রজাতন্ত্রের সামরিক বাহিনী বার্তা আদান–প্রদানের অ্যাপ টেলিগ্রামে জানিয়েছে, লিমানের ২২০টি বসতি এখন তাদের নিয়ন্ত্রণে। তবে এ দাবি স্বতন্ত্রভাবে যাচাই করতে পারেনি বিবিসি।
ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা ওলেকসি আরেস্তোভিচ বলেছেন, ‘জানতে পেরেছি, আমরা লিমান শহরের নিয়ন্ত্রণ হারিয়েছি।’
রাশিয়ার হামলা বেশ পরিকল্পিত ছিল উল্লেখ করে তিনি বলেন, ‘এর মাধ্যমে বোঝা যাচ্ছে, রাশিয়ার সেনাবাহিনীর অভিযানসংক্রান্ত ব্যবস্থাপনা ও কৌশলগত দক্ষতা বৃদ্ধি পেয়েছে।’
ইউক্রেনের স্লোভিয়ানস্ক শহরে যাওয়ার পথে লিমান শহরের অবস্থান। স্লোভিয়ানস্কের দখল নেওয়া দনবাস অঞ্চলে রাশিয়ার মূল লক্ষ্যগুলোর একটি। এ ছাড়া রেল যোগাযোগের জন্য লিমান শহরটি গুরুত্বর্পূণ। বেশ আগে থেকেই এর দখল নেওয়ার চেষ্টা করছিল রুশ বিচ্ছিন্নতাবাদীরা।
More Stories
যুদ্ধের কারণে দুবাইয়ে সম্পত্তির দাম কমছে
ইরানে যৌথভাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাত ছড়িয়ে পড়েছে। এই যুদ্ধ তিন সপ্তাহ পেরিয়ে চার সপ্তাহে পড়েছে।...
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হয়নি, ট্রাম্প সময়ক্ষেপণ করতে চান : ইরান
গত দুইদিন ইরানের সঙ্গে সব ধরনের সংঘাত বন্ধে বেশ ভালো আলোচনা হয়েছে দাবি করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ট্রুথ...
ইরানের শীর্ষ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
ইরানের শাসনব্যবস্থার গুরুত্বপূর্ণ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দফতরের ডিপ্লোম্যাটিক...
হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান
বিশ্ববাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি। মধ্যপ্রাচ্যের সংঘাত বিশ্বে অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহণ নৌ করিডরটিকে ঝুঁকির মুখে ফেলেছে। চলমান...
নেপালকে বাংলাদেশ হতে দেব না: সুশীলা কারকি
নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকি বলেছেন, নেপালকে কোনোভাবেই বাংলাদেশের পথে হাঁটতে দেওয়া হবে না। সম্প্রতি কাঠমান্ডুতে আয়োজিত এক অনুষ্ঠানে...
মাদুরোর পরিবর্তে নেতানিয়াহুকে অপহরণ করা উচিত: খাজা আসিফ
স্বল্প সময়ের মধ্যে দুই দফা টেলিফোন আলাপের পর এবার সৌদি আরবের জেদ্দায় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ...
