ইউক্রেনে মার্কিন দূতাবাস ফের খোলায় কূটনৈতিক দলের সঙ্গে একজন মার্কিন সামরিক কর্মকর্তা কিয়েভে ফিরে গেছেন বলে জানিয়েছে পেন্টাগন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
তবে দূতাবাসের জন্য আর কোনো সেনা পাঠানো হবে না বলে জানিয়েছে পেন্টাগন।
পেন্টাগনের মুখপাত্র জন কিরবি জানান, একজন কর্নেল দূতাবাসের অন্যান্য কর্মীদের সঙ্গে কিয়েভে ফিরে গেছেন। ওই সামরিক কর্মকর্তা মিশন প্রধানের কাছে রিপোর্ট করেন। তবে নিরাপত্তার জন্য নয়, কূটনৈতিক কাজের জন্য সেখানে কাজ করবেন ওই মার্কিন সেনা।
কিরবি বলেন, এখনও পর্যন্ত পররাষ্ট্র মন্ত্রণালয় কূটনৈতিক নিরাপত্তা কর্মীদের সঙ্গে দূতাবাস সুরক্ষা পরিচালনা করছে। পররাষ্ট্র মন্ত্রণালয় কোনো মেরিন সেনার জন্য অনুরোধ করেনি বলেও জানিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্রের মেরিন সেনারা সাধারণত বিশ্বের বিভিন্ন দেশে অবস্থিত দূতাবাসগুলোর নিরাপত্তার দায়িত্বে থাকে। তবে বর্তমান অনিশ্চিত পরিস্থিতিতে কিয়েভে আপাতত সাধারণ মেরিন সেনারা নিরাপত্তার জন্য উপযুক্ত নয় বলেই মনে হচ্ছে বলে এর আগে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছিলেন।
তবে ইউক্রেনের এই যুদ্ধে মার্কিন সৈন্যরা যুদ্ধ করবে না বলে প্রেসিডেন্টের নির্দেশে কোনো পরিবর্তন হয়নি বলে পেন্টাগনে সাংবাদিকদের কিরবি জানিয়েছেন।
এর আগে, কিয়েভে অবস্থিত মার্কিন দূতাবাসের রক্ষীদের সাহায্যের জন্য সেখানে স্পেশাল অপারেশনার ফোর্স (এসওএফ) মোতায়েনের কথা ভাবছে বলে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছিল।
রাশিয়া ইউক্রেন আগ্রাসন শুরুর আগে ফেব্রুয়ারির মাঝামাঝি ইউক্রেন থেকে সব সেনা সরিয়ে নিয়েছিল যুদ্ধরাষ্ট্র।
More Stories
যুদ্ধের কারণে দুবাইয়ে সম্পত্তির দাম কমছে
ইরানে যৌথভাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাত ছড়িয়ে পড়েছে। এই যুদ্ধ তিন সপ্তাহ পেরিয়ে চার সপ্তাহে পড়েছে।...
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হয়নি, ট্রাম্প সময়ক্ষেপণ করতে চান : ইরান
গত দুইদিন ইরানের সঙ্গে সব ধরনের সংঘাত বন্ধে বেশ ভালো আলোচনা হয়েছে দাবি করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ট্রুথ...
ইরানের শীর্ষ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
ইরানের শাসনব্যবস্থার গুরুত্বপূর্ণ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দফতরের ডিপ্লোম্যাটিক...
হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান
বিশ্ববাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি। মধ্যপ্রাচ্যের সংঘাত বিশ্বে অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহণ নৌ করিডরটিকে ঝুঁকির মুখে ফেলেছে। চলমান...
নেপালকে বাংলাদেশ হতে দেব না: সুশীলা কারকি
নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকি বলেছেন, নেপালকে কোনোভাবেই বাংলাদেশের পথে হাঁটতে দেওয়া হবে না। সম্প্রতি কাঠমান্ডুতে আয়োজিত এক অনুষ্ঠানে...
মাদুরোর পরিবর্তে নেতানিয়াহুকে অপহরণ করা উচিত: খাজা আসিফ
স্বল্প সময়ের মধ্যে দুই দফা টেলিফোন আলাপের পর এবার সৌদি আরবের জেদ্দায় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ...
