যুক্তরাষ্ট্রের টেক্সাসের উভালদে রব এলিমেন্টারি স্কুলে ঢুকে গত মঙ্গলবার রাইফেল দিয়ে গুলি করে ১৯ শিশু শিক্ষার্থী ও ২ শিক্ষককে হত্যা করেন ওই স্কুলেরই সাবেক শিক্ষার্থী।
স্কুলে হামলা করতে যাওয়ার আগে সে তার নিজের দাদিকেও গুলি করেছিলেন। হামলার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে তিনি নিহত হন।
ব্রিটিশ প্রভাবশালী গণমাধ্যম ‘ডেইলি মেইল অনলাইনের’এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
স্কুলে হামলা চালানো বন্দুকধারী ওই তরুণের নাম সালভাদর রামোস বলে জানা গেছে। তার বয়স ১৮ বছর। তার জন্ম আমেরিকার উত্তর ডাকোটা স্টেটে। তবে তিনি টেক্সাসের উভালদে শহরেই থাকতেন। সে আগে এই স্কুলেরই ছাত্র ছিল বলে জানিয়েছেন টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবোট।
এদিকে, রামোসের হাই স্কুলের এক বন্ধু জানিয়েছেন, রব এলিমেন্টারি নামের ওই স্কুলে পড়ার সময় রামোসকে তার পোশাক এবং পরিবারের আর্থিক অবস্থা নিয়ে উত্যক্ত করা হতো।
জানা গেছে, রামোস ওয়েন্ডিস নামের একটি প্রতিষ্ঠানে কাজ করতেন। সেখানে সহকর্মীরা তাকে শান্ত প্রকৃতির তরুণ হিসেবেই জানত।
More Stories
যুদ্ধের কারণে দুবাইয়ে সম্পত্তির দাম কমছে
ইরানে যৌথভাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাত ছড়িয়ে পড়েছে। এই যুদ্ধ তিন সপ্তাহ পেরিয়ে চার সপ্তাহে পড়েছে।...
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হয়নি, ট্রাম্প সময়ক্ষেপণ করতে চান : ইরান
গত দুইদিন ইরানের সঙ্গে সব ধরনের সংঘাত বন্ধে বেশ ভালো আলোচনা হয়েছে দাবি করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ট্রুথ...
ইরানের শীর্ষ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
ইরানের শাসনব্যবস্থার গুরুত্বপূর্ণ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দফতরের ডিপ্লোম্যাটিক...
হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান
বিশ্ববাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি। মধ্যপ্রাচ্যের সংঘাত বিশ্বে অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহণ নৌ করিডরটিকে ঝুঁকির মুখে ফেলেছে। চলমান...
নেপালকে বাংলাদেশ হতে দেব না: সুশীলা কারকি
নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকি বলেছেন, নেপালকে কোনোভাবেই বাংলাদেশের পথে হাঁটতে দেওয়া হবে না। সম্প্রতি কাঠমান্ডুতে আয়োজিত এক অনুষ্ঠানে...
মাদুরোর পরিবর্তে নেতানিয়াহুকে অপহরণ করা উচিত: খাজা আসিফ
স্বল্প সময়ের মধ্যে দুই দফা টেলিফোন আলাপের পর এবার সৌদি আরবের জেদ্দায় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ...
