যুক্তরাষ্ট্র ও ইউরোপসহ পশ্চিমা নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানিয়ে রাশিয়া বলেছে, এসব নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলে ইউক্রেনে আটকেপড়া খাদ্যশস্য বিদেশে রপ্তানির সুযোগ করে দেওয়া হবে। ক্রেমলিনের ডেপুটি পররাষ্ট্রমন্ত্রী এ আহ্বান জানিয়েছেন। সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে আজ বুধবার এ তথ্য দেওয়া হয়।
এ আহ্বানকে আসন্ন সম্ভাব্য বৈশ্বিক খাদ্য সংকট মোকাবিলার জন্য নেওয়া পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন রাশিয়ার ডেপুটি পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রে রুদেঙ্কো।
বিশ্ব খাদ্য চাহিদার বড় অংশের যোগান দিয়ে থাকে ইউক্রেন। রাশিয়ার আগ্রাসনের কারণে ইউক্রেনে বিপুল পরিমাণ খাদ্যশস্যের মজুত আটকা পড়েছে। ইউক্রেনের বন্দরগুলো বন্ধ করে রেখেছে রাশিয়া।
রুশ ডেপুটি পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রে রুদেঙ্কো বলেন, ‘নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলে রাশিয়া ইউক্রেনের বন্দরগুলো থেকে খাদ্যের চালান বিদেশে পাঠানোর সুযোগ দিতে প্রস্তুত।’
গতকাল মঙ্গলবার ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) অভিযোগ করে বলে, খাদ্য সরবরাহকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে রাশিয়া। বৈশ্বিক খাদ্য পরিস্থিতিকে বেকায়দায় ফেলতে চাইছে রাশিয়া।
এর আগে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছিল, যে বৈরীতা বিরাজমান রয়েছে, এমনটি চলতে থাকলে বিশ্বব্যাপী খাদ্যের বাজার চড়া হতে থাকবে।
More Stories
যুদ্ধের কারণে দুবাইয়ে সম্পত্তির দাম কমছে
ইরানে যৌথভাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাত ছড়িয়ে পড়েছে। এই যুদ্ধ তিন সপ্তাহ পেরিয়ে চার সপ্তাহে পড়েছে।...
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হয়নি, ট্রাম্প সময়ক্ষেপণ করতে চান : ইরান
গত দুইদিন ইরানের সঙ্গে সব ধরনের সংঘাত বন্ধে বেশ ভালো আলোচনা হয়েছে দাবি করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ট্রুথ...
ইরানের শীর্ষ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
ইরানের শাসনব্যবস্থার গুরুত্বপূর্ণ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দফতরের ডিপ্লোম্যাটিক...
হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান
বিশ্ববাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি। মধ্যপ্রাচ্যের সংঘাত বিশ্বে অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহণ নৌ করিডরটিকে ঝুঁকির মুখে ফেলেছে। চলমান...
নেপালকে বাংলাদেশ হতে দেব না: সুশীলা কারকি
নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকি বলেছেন, নেপালকে কোনোভাবেই বাংলাদেশের পথে হাঁটতে দেওয়া হবে না। সম্প্রতি কাঠমান্ডুতে আয়োজিত এক অনুষ্ঠানে...
মাদুরোর পরিবর্তে নেতানিয়াহুকে অপহরণ করা উচিত: খাজা আসিফ
স্বল্প সময়ের মধ্যে দুই দফা টেলিফোন আলাপের পর এবার সৌদি আরবের জেদ্দায় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ...
