১৯৪৮ সালে স্বাধীনতা লাভের পর এই মুহূর্তে ভয়াবহ অর্থসঙ্কটে শ্রীলঙ্কা। প্রায় ৫১ বিলিয়ন ডলারের আন্তর্জাতিক ঋণ মাথায় নিয়ে গত মঙ্গলবার (১২ এপ্রিল) নিজেকে দেউলিয়া ঘোষণা করেছে শ্রীলঙ্কা। এর পর আজ বুধবার দেশটি খাদ্য ও জ্বালানি কেনার জন্য দেশে অর্থ পাঠাতে প্রবাসীদের প্রতি আহব্বান জানিয়েছে।
দেশটির কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর নন্দলাল বীরসিংহে বলেছেন, ‘অতি প্রয়োজনীয় বৈদেশিক মুদ্রা দান করে এই গুরুত্বপূর্ণ মুহূর্তে দেশটিকে সমর্থন করার জন্য বিদেশে অবস্থানরত শ্রীলঙ্কানদের প্রয়োজন।’
নন্দনাল আরও বলেছেন, অনুদানের জন্য তিনি যুক্তরাষ্ট্র, ব্রিটেন এবং জার্মানিতে ব্যাংক অ্যাকাউন্ট স্থাপন করেছেন। একই সঙ্গে শ্রীলঙ্কার প্রবাসীদের প্রতিশ্রুতি দিয়েছেন যেখানে সবচেয়ে বেশি প্রয়োজন সেখানে অর্থ ব্যয় করা হবে।
এক বিবৃতিতে নন্দনাল বলেছেন, ‘ব্যাংক আশ্বস্ত করেছে এই ধরনের বৈদেশিক মুদ্রা স্থানান্তর শুধুমাত্র খাদ্য, জ্বালানি এবং ওষুধসহ প্রয়োজনীয় জিনিসপত্র আমদানির জন্য ব্যবহার করা হবে।’
শ্রীলঙ্কার ভরাডুবিতে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ভারতশ্রীলঙ্কার ভরাডুবিতে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ভারত
অস্ট্রেলিয়ায় শ্রীলঙ্কার একজন চিকিৎসক বলেছেন, ‘সাহায্য করতে আমাদের সমস্যা নেই, কিন্তু আমাদের অর্থ নিয়ে আমরা সরকারকে আর বিশ্বাস করতে পারি না।’
কানাডায় শ্রীলঙ্কার একজন সফটওয়ার ইঞ্জিনিয়ার জানান, অনুদানের অর্থ যে প্রয়োজনীয় কাজে সরকার ব্যয় করবে তাতে তার আস্থা নেই।
এদিকে দেশটির সরকারের বিরুদ্ধে জনরোষ ক্রমেই বেড়ে চলেছে। নাগরিকরা দেশটির চলমান সরকারের পদত্যাগ চাচ্ছেন। বিশেষ করে রাজাপাকসে পরিবারের।
More Stories
নেপালকে বাংলাদেশ হতে দেব না: সুশীলা কারকি
নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকি বলেছেন, নেপালকে কোনোভাবেই বাংলাদেশের পথে হাঁটতে দেওয়া হবে না। সম্প্রতি কাঠমান্ডুতে আয়োজিত এক অনুষ্ঠানে...
মাদুরোর পরিবর্তে নেতানিয়াহুকে অপহরণ করা উচিত: খাজা আসিফ
স্বল্প সময়ের মধ্যে দুই দফা টেলিফোন আলাপের পর এবার সৌদি আরবের জেদ্দায় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ...
যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি: গ্রিনল্যান্ড আক্রমণ করলে ‘আগে গুলি, পরে আলাপ’
যুক্তরাষ্ট্র যদি গ্রিনল্যান্ড আক্রমণ করে, তবে যুদ্ধের নিয়ম অনুযায়ী ডেনিশ সেনারা আগে গুলি চালাবে এবং পরে জিজ্ঞাসাবাদসহ অন্য আলাপ করবে।...
খালেদা জিয়া ছিলেন দূরদর্শী রাজনীতিক: শাহবাজ শরিফ
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনে গিয়ে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে শোক ও শ্রদ্ধা জানিয়েছেন।...
ভেনেজুয়েলায় মার্কিন হামলা নিয়ে নিউয়র্ক সিটি মেয়র জোহরান মামদানি’র বিবৃতি
শামসুল আরিফীন বাবলু, প্রবাস বাংলা, লস এঞ্জেলেস: ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযানের প্রেক্ষাপটে নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন।...
বিশ্বের সবচেয়ে বড় তেলভান্ডারের ভবিষ্যৎ কী?
বিশ্বের সবচেয়ে বড় তেলভান্ডারের দেশ ভেনেজুয়েলায় হামলা চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ধরে নিয়ে গেছে যুক্তরাষ্ট্র। এরপর থেকেই বিশ্বজুড়ে আলোচনার...
