করোনা প্রাদুর্ভাবের পর সরকারের বিচক্ষণ পদক্ষেপের কারণে দেশের অর্থনীতি মজবুত ভিত্তি পেয়েছে। এমন অবস্থায় শ্রীলঙ্কার সঙ্গে বাংলাদেশের তুলনা করা লজ্জাকর।
মঙ্গলবার (১২ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে একথা বলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস। তিনি বলেন, শ্রীলঙ্কার পরিস্থিতি থেকে নিরাপদ দূরত্বে রয়েছে বাংলাদেশ।
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস ছাড়াও অর্থ মন্ত্রণালয়ের অর্থবিভাগের সিনিয়র অর্থসচিব আব্দুর রউফ তালুকদার, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সচিব আবু হেনা মো. রহমাতুল মুনিম ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব ফাতিমা ইয়াসমিন নিজ নিজ খাতের পরিস্থিতি তুলে ধরেন। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবও দেন।
তারা বলেন, এক যুগ ধরে রাজনৈতিক স্থিতিশীলতার সুফল হিসেবে মজবুত ভিত্তির ওপর দাঁড়িয়ে আছে দেশের অর্থনীতি। ধান উৎপাদন, প্রবাসী আয় ও রপ্তানি বেড়েছে। করোনার টিকা প্রয়োগে সফলতা এসেছে। বৈশ্বিক করোনার মধ্যেও বিশ্বের অনেক দেশ এবং দক্ষিণ এশিয়ার সব দেশের মধ্যে অর্থনীতিরি বিভিন্ন সূচকে এগিয়ে রয়েছে বাংলাদেশ।
এর আগে প্রধানন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেন তারা। বৈঠক সংশ্লিষ্ট সচিবদের কাছে পরিস্থিতি জানতে চান প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত ওই বৈঠকে গণভবন থেকে সংযুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
More Stories
প্রবাসে দায়িত্বহীনতা ও ডিজিটাল অপব্যবহার: মাসুদ আহমেদ প্রসঙ্গ
বাংলাদেশ স্বাধীনতার পর থেকেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে, বিশেষ করে লস এঞ্জেলেসে, বাংলাদেশি অভিবাসীদের একটি সুসংগঠিত ও মর্যাদাপূর্ণ কমিউনিটি গড়ে উঠেছে।...
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
