মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন এবং বাংলাদেশ-ফ্রান্স ও ইউনেস্কোর দ্বিপক্ষীয় সম্পর্কের পাঁচ দশক পূর্তি উপলক্ষ্যে ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও ইউনেস্কোর স্থায়ী প্রতিনিধি খন্দকার এম তালহা এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন। এতে ৬৭ টি দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিক, ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয় ও ইউনেস্কোর উচ্চপদস্থ কর্মকর্তা, গণমাধ্যমের প্রতিনিধি, বাংলাদেশি সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতারা অংশগ্রহণ করেন।
প্যারিসের পাঁচ তারকা মানের হোটেল প্যাভিলিয়ন রয়্যালে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে আগত প্রায় দুশতাধিক অতিথিদের অভ্যর্থনা জানান রাষ্ট্রদূত খন্দকার এম তালহা ও তার সহধর্মিণী মাসুমা হক।
দূতাবাসের হেড অফ চ্যান্সেরি ওয়ালিদ বিন কাশেম এর উপস্থাপনায় উপস্থিত অতিথিদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন খন্দকার এম তালহা ও ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয় এশিয়া ওশেনিয়া অঞ্চল এর পরিচালক বেরথ্র্যান্ড লর্থলারি।
রাষ্ট্রদূত খন্দকার এম তালহা বলেন, ফ্রান্সের সাথে আমাদের রাজনৈতিক ও অথনৈতিক উন্নয়নের অপার সম্ভাবনা রয়েছে। স্বাধীনতার শুরুতেই ১৯৭২ সালের ১৪ ফেব্রুয়ারি ফ্রান্স সরকার সদ্য-স্বাধীন বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে এবং ফ্রান্স বাংলাদেশকে অন্যতম বন্ধুপ্রতীম রাষ্ট্র। আমরা আশা করি উভয়দেশের মধ্যকার এ উষ্ণ দ্বিপক্ষীয় সম্পর্ক আমাদের ভবিষ্যতে রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ও প্রযুক্তিগত ক্ষেএে অপার সম্ভাবনা তৈরি করবে।
অনুষ্ঠানে ভারত, পাকিস্তান, সুইজারল্যান্ড, সৌদিআরব, কুয়েত, ওমান, জার্মান, ইরান, অষ্ট্রেলিয়া, আজারবাইজান, ভিয়েতনাম, নেপাল, মিশর, তিউনেশয়াসহ বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও দূতাবাসের উচ্চপদস্থ কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
বাংলাদেশীয় ঐতিহ্যবাহী খাবার ও মিষ্টান্ন দিয়ে অতিথিদের আপ্যায়ন করা হয় এবং বাংলাদেশ থেকে আগত শিরোনামহীন ব্যান্ডের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
More Stories
প্রবাসে দায়িত্বহীনতা ও ডিজিটাল অপব্যবহার: মাসুদ আহমেদ প্রসঙ্গ
বাংলাদেশ স্বাধীনতার পর থেকেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে, বিশেষ করে লস এঞ্জেলেসে, বাংলাদেশি অভিবাসীদের একটি সুসংগঠিত ও মর্যাদাপূর্ণ কমিউনিটি গড়ে উঠেছে।...
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
