ভারতে সফররত রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ শুক্রবার (১ এপ্রিল) বলেন, ‘মস্কো ও কিয়েভের মধ্যে ভারত মধ্যস্থতা করতে পারে।’ অনেক দেশ ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ বন্ধে নানা আলোচনা করলেও এখন পর্যন্ত একটিও আলোর মুখ দেখেনি।
রাশিয়া ও ইউক্রেনের সংঘাতে ভারতের মধ্যস্থতাকারী হওয়ার সম্ভাবনা নিয়ে এক প্রশ্নের জবাবে ল্যাভরভ বলেন, ‘ভারত একটি গুরুত্বপূর্ণ দেশ। যদি ভারত সেই ভূমিকা পালন করতে চায় যা সমস্যার সমাধান প্রদান করে… যদি ভারত আন্তর্জাতিক সমস্যাগুলোর প্রতি তার ন্যায্য এবং যৌক্তিক দৃষ্টিভঙ্গির অবস্থান নিয়ে থাকে, তবে দেশটি এই ধরনের প্রক্রিয়াকে সমর্থন করতে পারে।’
দুই দিনের সফরে গত বৃহস্পতিবার ভারতে আসেন রুশ পররাষ্ট্রমন্ত্রী। এ সময় তিনি ভারতের স্বাধীন পররাষ্ট্রনীতির প্রশংসা করেছেন।
মার্কিন চাপে ভারত-রাশিয়া সম্পর্কের ওপর প্রভাব পড়বে কিনা এমন প্রশ্নের জবাবে ল্যাভরভ বলেন, ‘চাপ যে দুই দেশের সম্পর্কে প্রভাবিত করে না এ নিয়ে কোনো সন্দেহ নেই। তারা (মার্কিন) অন্যদের তাদের রাজনীতি অনুসরণ করতে বাধ্য করছে।’
More Stories
যুদ্ধের কারণে দুবাইয়ে সম্পত্তির দাম কমছে
ইরানে যৌথভাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাত ছড়িয়ে পড়েছে। এই যুদ্ধ তিন সপ্তাহ পেরিয়ে চার সপ্তাহে পড়েছে।...
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হয়নি, ট্রাম্প সময়ক্ষেপণ করতে চান : ইরান
গত দুইদিন ইরানের সঙ্গে সব ধরনের সংঘাত বন্ধে বেশ ভালো আলোচনা হয়েছে দাবি করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ট্রুথ...
ইরানের শীর্ষ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
ইরানের শাসনব্যবস্থার গুরুত্বপূর্ণ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দফতরের ডিপ্লোম্যাটিক...
হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান
বিশ্ববাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি। মধ্যপ্রাচ্যের সংঘাত বিশ্বে অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহণ নৌ করিডরটিকে ঝুঁকির মুখে ফেলেছে। চলমান...
নেপালকে বাংলাদেশ হতে দেব না: সুশীলা কারকি
নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকি বলেছেন, নেপালকে কোনোভাবেই বাংলাদেশের পথে হাঁটতে দেওয়া হবে না। সম্প্রতি কাঠমান্ডুতে আয়োজিত এক অনুষ্ঠানে...
মাদুরোর পরিবর্তে নেতানিয়াহুকে অপহরণ করা উচিত: খাজা আসিফ
স্বল্প সময়ের মধ্যে দুই দফা টেলিফোন আলাপের পর এবার সৌদি আরবের জেদ্দায় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ...
