স্বাধীনতার ৫০ বছর পূর্তি ও মুজিববর্ষ উদযাপন উপলক্ষে ‘গোল্ডেন জুবিলি বাংলাদেশ কনসার্ট’ আয়োজন করছে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ। চলতি বছরের ৬ মে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ম্যাডিসন স্কোয়ার গার্ডেনে এ কনসার্ট হবে। এতে সংগীত পরিবেশন করবে বিশ্ববিখ্যাত জার্মান ব্যান্ড দল স্করপিয়নস এবং বাংলাদেশের চিরকুট। কনসার্টের অন্যতম পৃষ্ঠপোষক বাংলাদেশি ইলেকট্রনিক্স ও টেক জায়ান্ট ওয়ালটন।
উল্লেখ্য, ১৯৭১ সালের ১ আগস্ট নিউ ইয়র্কের ম্যাডিসন স্কোয়ার গার্ডেনে বাংলাদেশের মহান স্বাধীনতা সংগ্রামের প্রতি বিশ্ববাসীর সমর্থন অর্জন ও পাকিস্তানি হানাদার বাহিনীর নির্বিচার গণহত্যার চিত্র বিশ্ববাসীর সামনে তুলে ধরতে অনুষ্ঠিত হয় ‘দ্য কনসার্ট ফর বাংলাদেশ’। পশ্চিমবঙ্গের বিখ্যাত সেতার শিল্পী পণ্ডিত রবিশঙ্কর এবং তার বন্ধু জর্জ হ্যারিসনের উদ্যোগে আয়োজিত কনসার্টে উপস্থিত ছিল ৪০ হাজার দর্শক-শ্রোতা।
কনসার্টে অংশ নেওয়া বিশ্ববিখ্যাত সংগীত শিল্পীদের মধ্যে ছিলেন—জর্জ হ্যারিসন, বব ডিলান, এরিক ক্ল্যাপটন, পণ্ডিত রবিশঙ্কর, বিলি প্রিস্টান, লিয়ন রাসেল, ব্যাড ফিঙ্গার এবং রিঙ্গো রকস্টার। মুক্তিযুদ্ধের প্রতি বিশ্বজনমত গড়ে তোলায় ‘দ্য কনসার্ট ফর বাংলাদেশ’ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সে কনসার্ট থেকে পাওয়া অর্থ ইউনিসেফের মাধ্যমে বাংলাদেশের শরণার্থীদের কল্যাণে ব্যয় করা হয়।
১৯৭১ সালের ‘দ্য কনসার্ট ফর বাংলাদেশ’-এর স্মৃতিচারণ ও মহান স্বাধীনতা সংগ্রামে এর অবদানের কৃতজ্ঞতাস্বরূপ একই স্থানে ‘গোল্ডেন জুবিলি বাংলাদেশ কনসার্ট’ আয়োজন করেছে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ। আগামী ৪ এপ্রিল টিকিট মাস্টার ডটকম ওয়েবসাইটের মাধ্যমে কনসার্টের টিকিট বিক্রি শুরু হবে। কনসার্ট থেকে সংগৃহীত অর্থ ইউএনডিপির মাধ্যমে উন্নয়নশীল দেশের শিশুদের সাইবার সিকিউরিটি সম্পর্কিত সচেতনতায় ব্যয় হবে।
শনিবার (২ এপ্রিল, ২০২২) রাজধানীর আগারগাঁওয়ের আইসিটি টাওয়ারের অডিটোরিয়ামে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক বিকর্ণ কুমার ঘোষ এবং ইউএনডিপি বাংলাদেশের অ্যাসিস্ট্যান্ট রেসিডেন্ট রিপ্রেজেন্টেটিভ সরদার আহমেদ আসাদুজ্জামান। সভাপতিত্ব করেন মহাপরিচালক খায়রুল আমিন।
আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ‘সংগীত পৃথিবীর অন্যতম শক্তিশালী ভাষা। শব্দ ব্যর্থ হলেও সংগীত সফল হয়। তাই, বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন এবং সাফল্যের গল্প বিশ্ববাসীর সামনে তুলে ধরতে গোল্ডেন জুবিলি বাংলাদেশ কনসার্ট আয়োজন করা হচ্ছে। এর মাধ্যমে বাংলাদেশের সক্ষমতা আমরা সবার কাছে উপস্থাপন করতে পারব।’
পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানসহ এ আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে আইসিটি প্রতিমন্ত্রী বলেন, ‘কনসার্ট অনুষ্ঠানে আন্তর্জাতিক সাইবার সিকিউরিটি অ্যাওয়ার্ড ঘোষণা করা হবে।’
সে সময় ইউএনডিপি এবং বাংলাদেশ হাই-টেক পার্কের মাঝে এ বিষয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয়।
More Stories
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
কলকাতায় মারা গেলেন টাঙ্গাইল-৮ আসনের সাবেক এমপি
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের...
