লস এঞ্জেলেসে যথাযোগ্য মর্যাদায় গত ২৬ মার্চ বাংলাদেশের ৫১তম স্বাধীনতা দিবস উদযাপন করা হয়েছে। সকাল ১০টায় বাংলাদেশ কন্স্যুলেট জেনারেল অব লস এঞ্জেলেস পতাকা উত্তোলনের মাধ্যমে এই কর্মসূচীর সূচনা করে। কন্স্যুলেট অফিসের বঙ্গবন্ধু সাংস্কৃতিক কেন্দ্রে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি পুষ্পার্ঘ অর্পণ করা হয়। উক্ত অনুষ্ঠানে ধর্মীয় গ্রন্থ থেকে পাঠ ও রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী সহ পররাষ্ট্রমন্ত্রী কতৃক প্রেরিত বানী পাঠ করা হয়।

এছাড়া মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের তাৎপর্যের উপর বিশেষ আলোচনা অনুষ্ঠিত হয়। উপস্থিত কমিউনিটির নেতৃবৃন্দ এতে অংশগ্রহণ করেন।
কন্সাল জেনারেল মিস সামিয়া আঞ্জুমান তার বক্তব্যে জাতির পিতার প্রতি গভীর শ্রদ্ধ নিবেদন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকারের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে এবং গৃহীত কর্মপরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গঠনে সকলকে যার যার অবস্থান থেকে কাজ করার অনুরোধ জানান।
অপরদিকে, লিটল বাংলাদেশ এলাকায় মুক্তি চত্বরে দুপুর ১২টায় কমিউনিটির মানুষ আনন্দ সমাবেশের আয়োজন করে। এই আয়োজনে প্রবাসী মুক্তিযোদ্ধাদেরকে সম্মানিত করা হয়।
এসময় মুক্তিযোদ্ধাদের অনেকেই অভিযোগ তোলেন তারা প্রকৃত মুক্তিযোদ্ধা হওয়া সত্যেও সনদ পাননি। সরকারকে প্রকৃত মুক্তিযোদ্ধাদের স্বীকৃতি প্রদানের জন্য আহ্বান জানান হয়। সর্বিক আয়োজনের তত্ত্বাবধানে ছিলেন কমিউনিটির একটিভিস্ট নেতা মমিনুল হক বাচ্চু এবং অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের সম্পাদক রানা মাহমুদ।
উপস্থিত কমিউনিটির নেতৃবৃন্দ সংক্ষিপ্ত আলোচনায় অংশগ্রহণ করেন। ৫১তম স্বাধীনতা দিবস উদযাপনে আরও ছিল বেলুল উড্ডয়ন। অনুষ্ঠানের শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন সাংস্কৃতি ব্যাক্তিত্ব কাজী মশহুরুল হুদা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- মুক্তিযোদ্ধা জাহিদুল মাহমুদ জামি, লুকু চৌধুরী, আব্দুল মালেক, মোফাজ্জাল হোসেন মফিজ, কামরুল আহসান হেলু, আবেদ এবং লস এঞ্জেলেস কমিউনিটির জন প্রতিনিধিদের মধ্যে – তৌফিক ছোলেমান খান তুহিন, শমীম হোসেন, সিদ্দিকুর রহমান, অভিনেত্রী মোনালিসা, মাসুদ হাসান, শফি আহমেদ, জামাল হোসাইন, জামিউল বেলাল, রফিকুল ইসলাম প্রমুখ।

এছাড়া ক্যালিফর্নিয়া স্টেট আওয়ামী লীগ লস এঞ্জেলেসে অবস্হিত চার্চ অফ সাইন্টলোজী প্রাঙ্গনে বিশাল আয়োজনের মাধ্যমে বাংলাদেশের ৫১তম মহান স্বাধীনতা দিবস উদযাপন করেছে।
দুপুর ২টায় শুরু হয় উৎসবের মূল কার্যক্রম। অনুষ্ঠানটি পরিচালনা করেন ক্যালিফর্নিয়া স্টেট যুবলীগের মহিলা বিষয়ক সম্পাদক শম্পা চৌধুরী ও আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য আসজাদি রশীদ সিমি। প্রথমে পবিত্র ধর্মগ্রন্হ কোরআন থেকে তেলাওয়াত করেন সংগঠনের প্রচার সম্পাদক শামসুল আরিফীন বাবলু এবং ত্রিপিঠক পাঠ করেন দফতর সম্পাদক অসিতী বড়ুয়া। এরপরই সবাই মিলে গাওয়া হয় জাতীয় সংগীত। পরে সকল নিহত বীর মুক্তিযোদ্ধা এবং বঙ্গবন্ধু ও তার পরিবারের সকল নিহত শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নীরবতা পালন করেন।
এরপর শুরু হয় প্রথম পর্বে শিশু কিশোরদের অংশগ্রহণে চিত্রাঙ্কন, নৃত্য ও ছড়া প্রতিযোগিতা। দ্বিতীয় পর্বে সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ এবং অথিবৃন্দরাও কবিতা আবৃত্তি করেন। তারা গানে গানেও মূখরিত করে রাখেন অনুষ্ঠান। স্বাধীনতা মেলায় সব ধরনের দেশীয় খাবারের স্টল, জুয়েলারি, কপড় ও বুক স্টল ছিল।

সন্ধ্যার পর অথিতি শিল্পীদের গান শুরু হয়। বিশেষ করে সোনিয়া খুকু, গৌরব গল্প এবং স্বাধীনতা মেলার মূল আকর্ষণ বাংলাদেশ থেকে আমন্ত্রিত শিল্পী ফাহমিদা নবীর সুরেলা কন্ঠে একের পর গান চলতে থাকে রাত ১০টা পর্যন্ত।
এসময় উপস্থিত ছিলেন- ক্যালিফর্নিয়া স্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাক্তার রবি আলম, যুগ্ম সাধারণ সম্পাদক দিদার আহমদ, সাংগঠনিক সম্পাদক টি জাহান কাজল, উপদেষ্টা ফিরোজ আলম, বাণিজ্য সম্পাদক পণির চৌধুরী এবং মহানগর আওয়ামী লীগ সভাপতি মাহতাব উদ্দিন টিপু সহ আরও অনেকে।
More Stories
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
কলকাতায় মারা গেলেন টাঙ্গাইল-৮ আসনের সাবেক এমপি
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের...
