দীর্ঘ দু’বছর পেন্ডামিকের পর বাংলাদেশ ইউনিটি ফেডারেশন অব লস এঞ্জেলেস গত ২৬ ও ২৭শে মার্চ ২০২২ স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজন করে ১৪তম বাংলাদেশ ডে প্যারেড ও ফেস্টিবল।
২৬শে মার্চ ফেস্টিবল এর উদ্বোধন করেন সিটি অব সান্তা ক্লারিটার কাউন্সিল মেম্বার বিল মিরানডা এবং অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ৩৮ ডিস্ট্রিক্টের প্রাক্তন কাউন্সিল ওমেন ক্রিসটি স্মিথ ও প্রধান অতিথি গ্রান্ড স্পন্সর মোয়াজ্জেম হোসেন চৌধুরী।
পেন্ডামিকের পর এই প্রথম কমিউনিটির মানুষ ফেস্টিবলের মাধ্যমে একত্রিত হওয়ার সুযোগ পাওয়ার অসংখ্য মানুষের সমাগম হয়।
উক্ত দিন দুপুর দুইটা থেকে লস এঞ্জেলেসের প্রধান দুটি মহাসড়ক বন্ধ করে প্যারেড অনুষ্ঠিত হয়। লিটল বাংলাদেশ এর থার্ড স্ট্রীষ্ট এবং নরমেন্ডি থেকে প্রথম স্ট্রীষ্ট ও ভারমন্ট এর ভারজিল মিডল হাইস্কুল এর ফেস্টিবল গ্রাউন্ড পর্যন্ত এ প্যারেড চলে। প্যারেড অংশগ্রহণ করে কমিউনিটির বিভিন্ন সংগঠন। এছাড়াও ছিল বিদেশী কমিউনিটির সংগঠন। প্যারেডের শুরুতে অশ্বারহি, দু’দেশের বিশাল পতাকা সহ মার্চব্যান্ড। প্যারেডের সময় রাস্তার দু’ধারের দর্শকদের আনন্দ উপভোগ করতে দেখা যায়। প্যারেডের গ্রান্ড মার্শাল ছিলেন লস এঞ্জেলেস পুলিশ চীপ মাইকেল মুর এবং অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লস এঞ্জেলেস সিটি কাউন্সিল মেম্বার নিথিয়া রামেন।

সার্বিক প্যারেড ও ফেস্টিবল পরিচালনায় ছিলেন শিপার চৌধুরী (প্রেসিডেন্ট) ও জিয়া ইসলাম (সাধারণ সম্পাদক)।
উভয় দিনের সংস্কৃতির সন্ধ্যায় শিল্পী ছিলেন বাংলাদেশ থেকে আগত লাবনী, লন্ডন থেকে আগত দিনা জাহান মুন্নি, এরিজোনা থেকে এম এ শোয়েব, নিউ ইয়র্ক থেকে শাহ মাহবুব সহ স্হানীয় প্রতিথ যশ শিল্পীবৃন্দ।

সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনায় রশনি আলম। তার সাথে ছিলেন শহিদুল ইসলাম ও কেয়া।
বাফলা পদক পান মেজর (অবসরপ্রাপ্ত) এনামুল হামিদ। সাংবাদিকতায় রিকোগনিশন এওয়াড পান লস্কর আল মামুন।
রিকগনিশনে সমাজ সেবায় পান আব্দুল মান্নান এবং আরো ছিলেন সামসুদ্দিন মানিক ও জসিম আশরাফি।

বাংলাদেশ ডে প্যারেড উপলক্ষে বাফলা একটি অপরাজেয় নামে মনোজ্ঞ সংকলন প্রকাশ করে। সম্পাদনায় আব্দুস সামাদ।বাংলাদেশ ডে প্যারেড উপলক্ষে বাফলা একটি অপরাজেয় নামে মনোজ্ঞ সংকলন প্রকাশ করে। সম্পাদনায় আব্দুস সামাদ।
More Stories
প্রবাসে দায়িত্বহীনতা ও ডিজিটাল অপব্যবহার: মাসুদ আহমেদ প্রসঙ্গ
বাংলাদেশ স্বাধীনতার পর থেকেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে, বিশেষ করে লস এঞ্জেলেসে, বাংলাদেশি অভিবাসীদের একটি সুসংগঠিত ও মর্যাদাপূর্ণ কমিউনিটি গড়ে উঠেছে।...
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
