গত কয়েক বছরের ধারবাহিকতায় এবারও বাংলাদেশের ৫২তম স্বাধীনতা দিবসে ব্রাম্পটন সিটি হলে বাংলাদেশের পতাকা উড়েছে। ব্রাম্পটন বাংলাদেশি কমিউনিটি সার্ভিস (বিবিসিএস) এর আয়োজনে এই পাতাকা উত্তোলন অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করে সিটি অফ ব্রাম্পটন। শীতের কনকনে ঠান্ডা, বরফ শীতল বৃষ্টি উপেক্ষা করে ব্রাম্পটন ও আশেপাশের শহরের প্রায় দুইশতাধিক বাংলাদেশি অনুষ্ঠানে অংশ নেন।
বাংলাদেশের পতাকা উত্তোলন করে অনুষ্ঠানের উদ্বোধন করেন সিটি অফ ব্রাম্পটন এর মেয়র পেট্রিক ব্রাউন। সাথে ছিলেন ডেপুটি মেয়র প্যাট ফরটিনি, কাউন্সিলর গুরপ্রিত ডিলন। অন্যান্যের মধ্যে কানাডা সরকারের মন্ত্রী এবং লিবারেল পার্টির এম.পি কমল খেরা, এম.পি সোনিয়া সিধু, এম.পি রুবী সোহাতা এবং ওন্টারিও পার্লামেন্ট এর বিরোধীদলীয় ডেপুটি লিডার এম.পি.পি সারা সিং এসময় উপস্থিত ছিলেন।
বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন শেষে মেয়র ব্রাউন তার শহরে বাংলাদেশিদের সামাজিক ও অর্থনৈতিক অবদানের কথা উল্লেখ করেন। বাংলাদেশি খাবার এবং সংস্কৃতির প্রশংসা করে তিনি বলেন, অতীতের মতো ভবিষ্যতেও তিনি ও তার সিটি সবসময় বাংলাদেশিদের পাশে থাকতে গর্ববোধ করবে।
বিবিসিএস এর পক্ষ থেকে অনুষ্ঠানে শিশুদের জন্য ফেস পেইন্টিং, বেলুন, চকোলেট এবং সবার জন্য নানা ধরনের নাস্তা-কফির ব্যবস্থা করা হয়। বিবিসিএস এর পক্ষ আমন্ত্রিত সকল অতিথিদের বাংলাদেশের পতাকার ডিজাইন করা স্কার্ফ উপহার দেওয়া হয় যা পেয়ে তারা উচ্ছ্বাসিত হন আগ্রহ নিয়ে পরিধান করেন।
More Stories
প্রবাসে দায়িত্বহীনতা ও ডিজিটাল অপব্যবহার: মাসুদ আহমেদ প্রসঙ্গ
বাংলাদেশ স্বাধীনতার পর থেকেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে, বিশেষ করে লস এঞ্জেলেসে, বাংলাদেশি অভিবাসীদের একটি সুসংগঠিত ও মর্যাদাপূর্ণ কমিউনিটি গড়ে উঠেছে।...
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
