কাতার সেনাবাহিনীতে চাকরির সুযোগ পেয়েছেন সিলেটের বিশ্বনাথ উপজেলার বাসিন্দা তরুণ হাসানুর রহমান।
তিনি উপজেলার অলংকারি ইউনিয়নের টেক কামালপুর গ্রামের হাবিবুর রহমান ও শিউলি বেগম দম্পতির বড় ছেলে।
সম্প্রতি হাসানুর রহমান কাতার সেনাবাহিনীতে (আর্মি ফোর্স) যোগদান করেন।
পারিবারিক লোকজন জানান, হাসানুর রহমানের বাবা হাবিবুর রহমান কাতার প্রবাসী। সে সুবাদে উচ্চ শিক্ষা লাভের জন্য গত চার বছর আগে তিনি কাতার যান। সেখানে লেখাপড়া শেষে তিনি কাতার আর্মিতে যোগ দেন।
তার এই সাফল্যে হাসানুর রহমানের গ্রামের বাড়ি টেক কামালপুরে আনন্দের খুশির বন্যা বইছে। পাড়াপ্রতিবেশীরা শুভেচ্ছা জানাতে তার বাড়িতে যাচ্ছেন।
তিন ভাইয়ের মধ্যে হাসানুর রহমান প্রথম। হাসানুর রহমান আদর্শের সঙ্গে তার কর্মজীবনে কাজ করতে চান। এজন্য তিনি উপজেলার মানুষ এবং দেশবাসীর দোয়া চেয়েছেন।
More Stories
বাংলাদেশিসহ অবৈধ সব বিদেশির জন্য মালয়েশিয়ার নতুন বার্তা
পর্যটন ভিসার অপব্যবহার করে মালয়েশিয়ায় যে বিদেশিরা অবৈধভাবে কাজ করছেন এবং এরকম পরিকল্পনা যাদের আছে, তাদের জন্য বিশেষ এক বার্তা...
প্রবাসীদের করমুক্ত বিনিয়োগ সুবিধা দেবে সরকার: ডাক ও টেলিযোগাযোগ সচিব
প্রবাসীদের নিরাপদ বিনিয়োগের জন্য সিলেটে এনআরবি বিনিয়োগ জোন হতে পারে। এই উদ্যোগ সফল করতে, প্রবাসীদের করমুক্ত বিনিয়োগ সুবিধা প্রদান করবে...
নির্বাচনে প্রবাসীদের কাছে পোস্টাল ব্যালট পাঠানো শুরু
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটে ভোটাধিকার প্রয়োগের লক্ষ্যে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী প্রবাসী ভোটারদের কাছে পোস্টাল ব্যালট...
ট্রাভেল পাস সংগ্রহ করলেন তারেক রহমান
দেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে বহুল আলোচিত ট্রাভেল পাস সংগ্রহ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আবেদনের কয়েক ঘণ্টার মধ্যেই...
পার্শ্ববর্তী দেশ থেকে ৮০ আততায়ী প্রবেশের তথ্য দিলেন জুলকারনাইন
পাশের দেশের গোয়েন্দা সংস্থা গত কয়েক মাসে সুব্রত বাইনের মতো অন্তত ৮০ জন আততায়ীকে দেশের বিভিন্ন পয়েন্ট দিয়ে অনুপ্রবেশ করিয়েছে...
বিজয়ের ৫৫ বছরে লস এঞ্জেলেসে কমিউনিটির প্রাপ্তি
- কাজী মশরুল হুদা বিজয়ের ৫৫ বছর হতে চলেছে। প্রায় ২ কোটির মত প্রবাসী বাংলাদেশী বিশ্বজুড়ে বসবাস করছে। যুক্তরাষ্ট্রে রয়েছে...
