করোনার কারণে ২০২০ ও ২০২১ সালে মক্কার মসজিদুল হারাম ও মদিনার মসজিদে নববিতে ইতিকাফ পালনে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। তবে চলতি বছরে সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে সৌদি সরকার। এর ফলে এ বছর ইতিকাফ করতে পারবেন মুসল্লিরা।
বুধবার (২৩ মার্চ) সৌদি গ্যাজেটে এ তথ্য জানানো হয়।
বিষয়টি নিশ্চিত করে মসজিদ দুটির জেনারেল প্রেসিডেন্সির প্রধান ড. আবদুল রহমান আল-সুদাইস বলেছেন, শিগগিরই সরকারি ওয়েবসাইটের মাধ্যমে অনুমতি দেওয়া শুরু হবে। তবে নির্দিষ্ট শর্ত ও নির্ধারিত মানদণ্ড অনুসরণ করে অনুমতি দেওয়া হবে।
উল্লেখ্য, ইসলামি শরিয়ত মোতাবেক, রমজান মাসের শেষ ১০ দিন পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে সওয়াবের উদ্দেশ্যে মসজিদে অবস্থান ও ইবাদত করাই হলো ইতিকাফ। এই দুটি মসজিদে প্রায় ১ লাখ মুসল্লি ইতিকাফ পালন করেন বলে জানা গেছে।
More Stories
নেপালকে বাংলাদেশ হতে দেব না: সুশীলা কারকি
নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকি বলেছেন, নেপালকে কোনোভাবেই বাংলাদেশের পথে হাঁটতে দেওয়া হবে না। সম্প্রতি কাঠমান্ডুতে আয়োজিত এক অনুষ্ঠানে...
মাদুরোর পরিবর্তে নেতানিয়াহুকে অপহরণ করা উচিত: খাজা আসিফ
স্বল্প সময়ের মধ্যে দুই দফা টেলিফোন আলাপের পর এবার সৌদি আরবের জেদ্দায় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ...
যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি: গ্রিনল্যান্ড আক্রমণ করলে ‘আগে গুলি, পরে আলাপ’
যুক্তরাষ্ট্র যদি গ্রিনল্যান্ড আক্রমণ করে, তবে যুদ্ধের নিয়ম অনুযায়ী ডেনিশ সেনারা আগে গুলি চালাবে এবং পরে জিজ্ঞাসাবাদসহ অন্য আলাপ করবে।...
খালেদা জিয়া ছিলেন দূরদর্শী রাজনীতিক: শাহবাজ শরিফ
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনে গিয়ে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে শোক ও শ্রদ্ধা জানিয়েছেন।...
ভেনেজুয়েলায় মার্কিন হামলা নিয়ে নিউয়র্ক সিটি মেয়র জোহরান মামদানি’র বিবৃতি
শামসুল আরিফীন বাবলু, প্রবাস বাংলা, লস এঞ্জেলেস: ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযানের প্রেক্ষাপটে নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন।...
বিশ্বের সবচেয়ে বড় তেলভান্ডারের ভবিষ্যৎ কী?
বিশ্বের সবচেয়ে বড় তেলভান্ডারের দেশ ভেনেজুয়েলায় হামলা চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ধরে নিয়ে গেছে যুক্তরাষ্ট্র। এরপর থেকেই বিশ্বজুড়ে আলোচনার...
