ইউক্রেনের চেরনিহিভ শহরে রুশ বাহিনীর হামলায় এক মার্কিন নাগরিক নিহত হয়েছেন বলে দাবি করছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়। সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এক বিবৃতিতে বলেছেন, ‘১৭ মার্চ ইউক্রেনে এক মার্কিন নাগরিকের নিহত হওয়ার খবর আমরা নিশ্চিত করতে পেরেছি। এ ঘটনায় নিহতের পরিবারের প্রতি আমরা আন্তরিক সমবেদনা জানাই।’
মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘নিহত ওই ব্যক্তির নাম জেমস হুইটনি হিল। চেরনিহিভ শহরে নিরস্ত্র বেসামরিক মানুষদের ওপর হামলার সময় তিনি নিহত হন।’
বিবিসি জানিয়েছে, হিল তাঁর ইউক্রেনীয় সঙ্গীর সঙ্গে গত ডিসেম্বরে ইউক্রেন ভ্রমণে যান।
ইউক্রেনের চলমান পরিস্থিতি নিয়ে হিল সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লেখেন, ‘প্রতিদিন মানুষ পালাতে গিয়ে নিহত হচ্ছে। রাতে এখানে বোমা পড়ছে।’
হিল আরও লেখেন, ‘দিনের কয়েক ঘণ্টার জন্য আমার ওয়াইফাই-এর সুবিধা আছে। এ ছাড়া কয়েক দিনের জন্য পর্যাপ্ত খাবার রয়েছে।’
More Stories
যুদ্ধের কারণে দুবাইয়ে সম্পত্তির দাম কমছে
ইরানে যৌথভাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাত ছড়িয়ে পড়েছে। এই যুদ্ধ তিন সপ্তাহ পেরিয়ে চার সপ্তাহে পড়েছে।...
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হয়নি, ট্রাম্প সময়ক্ষেপণ করতে চান : ইরান
গত দুইদিন ইরানের সঙ্গে সব ধরনের সংঘাত বন্ধে বেশ ভালো আলোচনা হয়েছে দাবি করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ট্রুথ...
ইরানের শীর্ষ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
ইরানের শাসনব্যবস্থার গুরুত্বপূর্ণ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দফতরের ডিপ্লোম্যাটিক...
হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান
বিশ্ববাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি। মধ্যপ্রাচ্যের সংঘাত বিশ্বে অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহণ নৌ করিডরটিকে ঝুঁকির মুখে ফেলেছে। চলমান...
নেপালকে বাংলাদেশ হতে দেব না: সুশীলা কারকি
নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকি বলেছেন, নেপালকে কোনোভাবেই বাংলাদেশের পথে হাঁটতে দেওয়া হবে না। সম্প্রতি কাঠমান্ডুতে আয়োজিত এক অনুষ্ঠানে...
মাদুরোর পরিবর্তে নেতানিয়াহুকে অপহরণ করা উচিত: খাজা আসিফ
স্বল্প সময়ের মধ্যে দুই দফা টেলিফোন আলাপের পর এবার সৌদি আরবের জেদ্দায় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ...
