খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এবং কৃষিখাতে প্রযুক্তির ব্যবহার ও গবেষণা বাড়াতে এশিয়ার দেশগুলোকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে কৃষিখাতে অর্থায়ন ও সহযোগিতার জন্য বিশেষ তহবিল গঠনেরও প্রস্তাব দিয়েছেন তিনি।
আজ বৃহস্পতিবার সকালে আরব আমিরাতের আবুধাবি থেকে ঢাকায় অনুষ্ঠিত জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার এশিয়া প্যাসিফিক অঞ্চলের ৩৬তম আঞ্চলিক সম্মেলনে ভার্চুয়ালি যোগ দিয়ে এ আহ্বান জানান প্রধানমন্ত্রী।
এশিয়া ও প্যাসিফিক অঞ্চলে খাদ্য নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আমি এ অঞ্চলের দেশগুলোর মধ্যে কৃষি গবেষণা ও শিক্ষাখাতে আরও বেশি করে একযোগে কাজ করার আহ্বান জানাই।’
শেখ হাসিনা বলেন, ‘জৈবপ্রযুক্তি, ন্যানোটেকনোলজি ও রোবোটিকস ও কৃষি খাতে অত্যাধুনিক প্রযুক্তি স্থানান্তর করা হয়েছে, যাতে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থাভুক্ত এ অঞ্চলের দেশগুলোর মধ্যে সহযোগিতা শক্তিশালী হয়।’
গত সোমবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাঁচ দিনের সরকারি সফরে সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) পৌঁছেছেন। আবুধাবি আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান সেখানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. আবু জাফর। দেওয়া হয় লাল গালিচা সংবর্ধনা এবং গার্ড অব অনার।
প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা।
আজ বৃহস্পতিবার সকালে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল সংক্রান্ত এফএও আঞ্চলিক সম্মেলনে যোগ দেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি কৃষিতে প্রযুক্তির ব্যবহার ও গবেষণা বাড়াতে এশিয়ার দেশগুলোকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।
প্রধানমন্ত্রীর সফরের শেষ দিন আগামীকাল শুক্রবার প্রবাসী বাংলাদেশিরা আয়োজিত একটি নাগরিক সংবর্ধনায় যোগ দেওয়ার কথা। এ ছাড়া তিনি রাস আল খাইমায় বাংলাদেশ ইংলিশ প্রাইভেট স্কুল অ্যান্ড কলেজের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।
More Stories
একাত্তর আগে, বাকি সব পরে: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপির আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ও দলটির স্থায়ী কমিটির...
জুলাই বিপ্লবে পুলিশ হত্যাসহ সব হত্যার বিচার হবে: আইজিপি
পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির বলেছেন, জুলাই বিপ্লবে পুলিশ সদস্য হত্যাসহ সকল হত্যাকাণ্ডের ঘটনায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।...
ঐক্যবদ্ধভাবে এগিয়ে গেলে স্বনির্ভর বাংলাদেশ প্রতিষ্ঠা সম্ভব: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘আমাদের আকাঙ্খা সীমাহীন হলেও সম্পদের সীমাবদ্ধতা রয়েছে। আমাদের ‘সাধ এবং সাধ্যে’র মধ্যে ফারাক থাকলেও আমি বিশ্বাস...
পাকিস্তানপন্থি সেই অপশক্তি নতুন চেহারায় মাথাচাড়া দিয়ে উঠেছে: মির্জা ফখরুল
বিএনপির মহাসচিব ও এলজিআরডি-মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, স্বাধীনতার ৫৫ বছর পরও পাকিস্তানপন্থি অপশক্তি নতুন রূপে মাথাচাড়া দিয়ে উঠছে।...
জুলাই আন্দোলনে আহত-শহিদ পরিবারের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনা বেতনে শিক্ষার সুযোগ দেবে সরকার
জুলাই আন্দোলনে আহত, পঙ্গুত্ববরণকারী শিক্ষার্থী এবং শহিদদের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত অবৈতনিক শিক্ষার আওতায় আনার নির্দেশ দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক...
১৭ বছর লড়াইয়ের পরও বহিষ্কার, মুখ খুললেন রুমিন ফারহানা
ব্রাহ্মণবাড়িয়া-২ আসন (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের আংশিক) থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। দেশনেত্রী বেগম খালেদা জিয়া...
