ইউক্রেনীয় নাগরিকদের গণহত্যার নিন্দা জানিয়ে একটি খোলা চিঠি দিয়েছেন দেশটির ফার্স্ট লেডি ওলেনা জেলেনস্কি। সেটিতে রাশিয়ান আগ্রাসনকে ভয়াবহ বাস্তবতা বলে উল্লেখ করেছেন তিনি। খবর প্রকাশ করেছে বিবিসি।
প্রতিবেদনে বলা হয়েছে, চিঠিতে ওলেনা জেলেনস্কি লিখেছেন, ‘রাশিয়ান আগ্রাসন যে ঘটবে তা বিশ্বাস করা অসম্ভব ছিল। এখন এটি লক্ষ লক্ষ মানুষ, বিশেষ করে শিশুদের জন্য এক ভয়াবহ বাস্তবতা তৈরি করেছে।’
একই সঙ্গে তিনি ইউক্রেনের জনগণকে তাদের প্রতিরোধেরও জন্যও স্বাগত জানান। ইউক্রেনের ফার্স্ট লেডি বলেন, ‘আগ্রাসী পুতিন ভেবেছিলেন, তিনি ইউক্রেনের ওপর অভিযান চালাবেন। কিন্তু তিনি আমাদের দেশ, জনগণ এবং তাদের দেশপ্রেমকে বুঝতে ভুল করেছেন। যদিও ক্রেমলিনের প্রচারকারীরা বড়াই করে যে, ইউক্রেনীয়রা তাদের রক্ষাকর্তা হিসেবে মেনে নিয়ে ফুল দিয়ে স্বাগত জানাবে। কিন্তু তাদের এখন এড়িয়ে যাওয়া হয়েছে।’
চিঠিতে ইউক্রেনের প্রতি আন্তর্জাতিক সমর্থন এবং ত্রাণ সহায়তার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ওলেনা জেলেনস্কি। একই সঙ্গে বৈশ্বিক মিডিয়া এবং বাকি বিশ্বকে ইউক্রেনে যা ঘটছে তা দেখানো চালিয়ে যেতে এবং সত্য দেখানোর জন্য আহ্বান জানিয়েছেন।
তিনি আরও বলেন, ‘পারমাণবিক যুদ্ধ শুরু করার হুমকি দিয়েছে পুতিন। আমরা যদি তাকে থামাতে না পারি, তাহলে পৃথিবীতে আমাদের কারোর জন্য কোনো নিরাপদ স্থান থাকবে না।’
More Stories
যুদ্ধের কারণে দুবাইয়ে সম্পত্তির দাম কমছে
ইরানে যৌথভাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাত ছড়িয়ে পড়েছে। এই যুদ্ধ তিন সপ্তাহ পেরিয়ে চার সপ্তাহে পড়েছে।...
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হয়নি, ট্রাম্প সময়ক্ষেপণ করতে চান : ইরান
গত দুইদিন ইরানের সঙ্গে সব ধরনের সংঘাত বন্ধে বেশ ভালো আলোচনা হয়েছে দাবি করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ট্রুথ...
ইরানের শীর্ষ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
ইরানের শাসনব্যবস্থার গুরুত্বপূর্ণ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দফতরের ডিপ্লোম্যাটিক...
হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান
বিশ্ববাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি। মধ্যপ্রাচ্যের সংঘাত বিশ্বে অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহণ নৌ করিডরটিকে ঝুঁকির মুখে ফেলেছে। চলমান...
নেপালকে বাংলাদেশ হতে দেব না: সুশীলা কারকি
নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকি বলেছেন, নেপালকে কোনোভাবেই বাংলাদেশের পথে হাঁটতে দেওয়া হবে না। সম্প্রতি কাঠমান্ডুতে আয়োজিত এক অনুষ্ঠানে...
মাদুরোর পরিবর্তে নেতানিয়াহুকে অপহরণ করা উচিত: খাজা আসিফ
স্বল্প সময়ের মধ্যে দুই দফা টেলিফোন আলাপের পর এবার সৌদি আরবের জেদ্দায় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ...
