আগামী ১৭ মার্চ ২০২২ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২২ উপলক্ষে লস এঞ্জেলেসহ বাংলাদেশ কনস্যুলেট জেনারেল শিশু-কিশোরদের জন্য “বঙ্গবন্ধুর জন্মদিনের অঙ্গীকার, সকল শিশুর সমান অধিকার” বিষয়ে ‘রচনা’ প্রতিযোগিতার আয়োজন করেছে। প্রতিযোগিতায় বিজয়ীদেরকে পুরস্কৃত করা হবে এবং অংশগ্রহণকারী সকল প্রতিযোগীকে সনদপত্র প্রদান করা হবে।
বাংলাদেশ কমিউনিটির ৯-১৫ বছর বয়সের শিশু-কিশোরদের ‘রচনা’ প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য উৎসাহিত করা যাচ্ছে।
আগ্রহী শিশু কিশোরদেরকে তাদের ‘রচনা’ আগামী ১৪ মার্চ ২০২২, সোমবার বিকাল ৫.০০ টার মধ্যে নিম্নোক্ত ঠিকানায় পাঠানোর জন্য অনুরোধ জানানো যাচ্ছে।
Consulate General of Bangladesh 501 S Fairfax Ave Los Angeles, CA 90036
অংশগ্রহণকারী শিশু-কিশোরদেরকে ‘রচনা’-এর সাথে তাদের নাম (বাংলা ও ইংরেজি), জন্মতারিখ, বিদ্যালয়ের নাম, শ্রেণী/গ্রেড, পিতা/মাতার নাম, ঠিকানা, ই-মেইল ও ফোন নম্বর সংযুক্ত করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
More Stories
প্রবাসে দায়িত্বহীনতা ও ডিজিটাল অপব্যবহার: মাসুদ আহমেদ প্রসঙ্গ
বাংলাদেশ স্বাধীনতার পর থেকেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে, বিশেষ করে লস এঞ্জেলেসে, বাংলাদেশি অভিবাসীদের একটি সুসংগঠিত ও মর্যাদাপূর্ণ কমিউনিটি গড়ে উঠেছে।...
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
