রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে রুশ সেনারা ইউক্রেনে যুদ্ধ করছে। যুদ্ধের আজ ১২তম দিন। এবার পুতিন জানালেন কী করলে যুদ্ধ বন্ধ হবে।
রোববার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে টেলিফোন করেন। তুর্কি প্রেসিডেন্ট এরদোগানকে পুতিন জানিয়েছেন— কী হলে তার সেনাবাহিনী থামবে।
রুশ প্রেসিডেন্ট বলেছেন, রাশিয়া কেবল তখনই থামবে যখন দেশের স্বার্থ পূরণ হবে এবং ইউক্রেন যুদ্ধ বন্ধ করবে।
রুশ প্রেসিডেন্টের দপ্তর ক্রেমলিন এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে।
ভ্লাদিমির পুতিন এরদোগানকে আরও বলেছেন, পরিকল্পনা এবং সময়সূচি অনুসারে অভিযান চলছে। মাঠের বাস্থবতা বিবেচনায় নিয়ে ইউক্রেনের আলোচকদের আরও গঠনমূলক পদক্ষেপ নিতে হবে।
এর আগে শনিবার টেলিভিশনে প্রচারিত এক বক্তব্যে ইউক্রেনে অভিযান প্রসঙ্গে পুতিন বলেছিলেন, রাশিয়া ইউক্রেনকে বেসামরিকীকরণ এবং নাৎসিমুক্ত করতে চেয়েছে।
এদিকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে যুদ্ধবন্ধের আহ্বান জানিয়েছেন।
More Stories
যুদ্ধের কারণে দুবাইয়ে সম্পত্তির দাম কমছে
ইরানে যৌথভাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাত ছড়িয়ে পড়েছে। এই যুদ্ধ তিন সপ্তাহ পেরিয়ে চার সপ্তাহে পড়েছে।...
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হয়নি, ট্রাম্প সময়ক্ষেপণ করতে চান : ইরান
গত দুইদিন ইরানের সঙ্গে সব ধরনের সংঘাত বন্ধে বেশ ভালো আলোচনা হয়েছে দাবি করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ট্রুথ...
ইরানের শীর্ষ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
ইরানের শাসনব্যবস্থার গুরুত্বপূর্ণ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দফতরের ডিপ্লোম্যাটিক...
হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান
বিশ্ববাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি। মধ্যপ্রাচ্যের সংঘাত বিশ্বে অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহণ নৌ করিডরটিকে ঝুঁকির মুখে ফেলেছে। চলমান...
নেপালকে বাংলাদেশ হতে দেব না: সুশীলা কারকি
নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকি বলেছেন, নেপালকে কোনোভাবেই বাংলাদেশের পথে হাঁটতে দেওয়া হবে না। সম্প্রতি কাঠমান্ডুতে আয়োজিত এক অনুষ্ঠানে...
মাদুরোর পরিবর্তে নেতানিয়াহুকে অপহরণ করা উচিত: খাজা আসিফ
স্বল্প সময়ের মধ্যে দুই দফা টেলিফোন আলাপের পর এবার সৌদি আরবের জেদ্দায় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ...
