তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে তা হবে ধ্বংসাত্মক। এতে পারমাণবিক অস্ত্র ব্যবহৃত হবে বলে মন্তব্য করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। গত বৃহস্পতিবার থেকে ইউক্রেনে আগ্রাসন চালানোর জন্য যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলো সুইফট নিষেধাজ্ঞাসহ একের পর এক নিষেধাজ্ঞা দিয়ে আসছে। বুধবার এসব নিষেধাজ্ঞার বিষয়ে কথা বলতে গিয়ে তিনি এ কথা বলেন।
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইউক্রেন পারমাণবিক অস্ত্রধারী হলে তা হবে রাশিয়ার জন্য বিপদের কারণ। আর সেই কারণে গত ২৪ ফেব্রুয়ারি প্রেসিডেন্ট পুতিনের নির্দেশে দেশটিতে বিশেষ সামরিক অভিযান শুরু হয়েছে। খবর এনডিটিভির।
গত সপ্তাহে পুতিনকে শায়েস্তা করতে নিষেধাজ্ঞার একমাত্র বিকল্প ‘তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা’ বলে যুক্তি দেখান। ইতোমধ্যে পশ্চিমা বিশ্ব রাশিয়ার একাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। এছাড়া অনেক পশ্চিমা দেশ ইতোমধ্যেই রাশিয়ার জন্য তাদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে।
গত ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে সপ্তাহব্যাপী রুশ আগ্রাসন চলছে। জাতিসংঘের এক হিসাবে দেশটিতে এ পর্যন্ত ১৩ শিশুসহ ১৩৬ জন নিহত হয়েছে। তবে ইউক্রেন সরকার দাবি করছে হামলায় এ পর্যন্ত ৩৫২ জন নিহত হয়েছে।
More Stories
যুদ্ধের কারণে দুবাইয়ে সম্পত্তির দাম কমছে
ইরানে যৌথভাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাত ছড়িয়ে পড়েছে। এই যুদ্ধ তিন সপ্তাহ পেরিয়ে চার সপ্তাহে পড়েছে।...
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হয়নি, ট্রাম্প সময়ক্ষেপণ করতে চান : ইরান
গত দুইদিন ইরানের সঙ্গে সব ধরনের সংঘাত বন্ধে বেশ ভালো আলোচনা হয়েছে দাবি করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ট্রুথ...
ইরানের শীর্ষ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
ইরানের শাসনব্যবস্থার গুরুত্বপূর্ণ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দফতরের ডিপ্লোম্যাটিক...
হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান
বিশ্ববাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি। মধ্যপ্রাচ্যের সংঘাত বিশ্বে অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহণ নৌ করিডরটিকে ঝুঁকির মুখে ফেলেছে। চলমান...
নেপালকে বাংলাদেশ হতে দেব না: সুশীলা কারকি
নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকি বলেছেন, নেপালকে কোনোভাবেই বাংলাদেশের পথে হাঁটতে দেওয়া হবে না। সম্প্রতি কাঠমান্ডুতে আয়োজিত এক অনুষ্ঠানে...
মাদুরোর পরিবর্তে নেতানিয়াহুকে অপহরণ করা উচিত: খাজা আসিফ
স্বল্প সময়ের মধ্যে দুই দফা টেলিফোন আলাপের পর এবার সৌদি আরবের জেদ্দায় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ...
