যুদ্ধ শুরুর পর থেকে গতকাল সোমবার বিকেল পর্যন্ত প্রায় ৫০০ বাংলাদেশি ইউক্রেন ছেড়েছেন। তাঁদের মধ্যে মাত্র ৬০ জন দেশে ফিরতে চান। পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহিরয়ার আলম গতকাল সোমবার সাংবাদিকদের এ তথ্য জানান।
সরকারের ধারণা, গত বৃহস্পতিবার ইউক্রেনে রাশিয়ার আক্রমণের সময় দেশটিতে প্রায় এক হাজার ২০০ বাংলাদেশি ছিলেন।
এখনো ইউক্রেনে আটকে থাকা প্রায় সাত শ বাংলাদেশির সঙ্গে দূতাবাসের যোগাযোগ আছে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ইউক্রেন থেকে ৪৭০ বাংলাদেশি মলদোভা, রোমানিয়া ও পোল্যান্ডে আশ্রয় নিয়েছেন। তাঁদের বেশির ভাগই নিজস্ব ব্যবস্থাপনায় আছেন। এর মধ্যে ৪৫ জন পোল্যান্ডে সরকারি ব্যবস্থাপনায় আছেন। তাঁরা দেশে ফিরতে চান।
প্রতিমন্ত্রী বলেন, কিভাবে তাঁদের ফেরত আনা হবে, সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। পোল্যান্ডে ৪৫ জনকে রাখা কোনো বিষয় নয়। পোল্যান্ড সরকার তাঁদের ১৫ দিন পর্যন্ত থাকতে দেবে।
শাহিরয়ার আলম বলেন, আগামী দুই-চার দিনের মধ্যে আনা হবে না। এত অল্প মানুষকে আনার জন্য বিমান পাঠানোর দরকার নেই। ইউক্রেনে বেশ কিছু অবৈধ বাংলাদেশি আছেন। তাঁদের প্রত্যাবাসনে আইওএম কাজ করছে।
রূপপুর পারমাণবিক বিদ্যুকেন্দ্রের বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ঢাকায় রাশিয়া দূতাবাসের সঙ্গে সরকারের যোগাযোগ হয়েছে। সহসাই কোনো সমস্যা হবে না। কাজের গতিও কমবে না।
More Stories
প্রবাসে দায়িত্বহীনতা ও ডিজিটাল অপব্যবহার: মাসুদ আহমেদ প্রসঙ্গ
বাংলাদেশ স্বাধীনতার পর থেকেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে, বিশেষ করে লস এঞ্জেলেসে, বাংলাদেশি অভিবাসীদের একটি সুসংগঠিত ও মর্যাদাপূর্ণ কমিউনিটি গড়ে উঠেছে।...
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
