মালদ্বীপের ধানগেথি দ্বীপে ব্যবসায়ীকে হত্যার দায়ে শাহ আলম ওরফে সেলিম মিয়া (২৯) নামের এক প্রবাসী বাংলাদেশিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। রবিবার দেশটির একটি আদালত এ রায় দেন।
মালদ্বীপের সংবাদমাধ্যম আভাসের খবরে বলা হয়, সাজার আদেশ পাওয়া শাহ আলম ওরফে সেলিম মিয়া ধানগেথি দ্বীপে ওই বৃদ্ধ ব্যবসায়ীর দেখাশোনার কাজ করতেন।
গত ১৫ অক্টোবর দ্বীপের একটি পরিত্যক্ত বাড়ির কুয়া থেকে মাহমুদ আবুবাকুরুর (৫৭) লাশ উদ্ধার করা হয়। এর পরদিন সেলিম মিয়া গ্রেপ্তার হন।
সেলিমের বিরুদ্ধে হত্যাকাণ্ড ও মরদেহের প্রতি অবমাননার অভিযোগে মামলা হয়েছিল। তদন্ত চলাকালে নিজের অপরাধ স্বীকার করেন তিনি। আদালতে দুটি অভিযোগেই দোষী সাব্যস্ত হয়েছেন বাংলাদেশি এই প্রবাসী।
আদালতে মাহমুদ জানিয়েছেন, অর্থের জন্যই ওই ব্যবসায়ীকে হত্যা করেছিলেন তিনি। ওই সময় তার ‘মাথায় শয়তান ভর করেছিল’।
রায় ঘোষণার আগে নিহত মাহমুদ আবুবাকুরুর পরিবারের জবানবন্দি নেন আদালত। সেখানে তারা আদালতের কাছে মাহমুদকে হত্যার সমপরিমাণ সাজার আবেদন করেন। একই সঙ্গে মৃত্যুদণ্ডের সাজার বিকল্প হিসেবে ক্ষতিপূরণ নেওয়ার বিষয়টিও নাকচ করেন পরিবারের সাত সদস্য।
More Stories
প্রবাসে দায়িত্বহীনতা ও ডিজিটাল অপব্যবহার: মাসুদ আহমেদ প্রসঙ্গ
বাংলাদেশ স্বাধীনতার পর থেকেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে, বিশেষ করে লস এঞ্জেলেসে, বাংলাদেশি অভিবাসীদের একটি সুসংগঠিত ও মর্যাদাপূর্ণ কমিউনিটি গড়ে উঠেছে।...
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
