ইউক্রেনের সঙ্গে রাশিয়ার এই যুদ্ধকালেও ইউক্রেনের অলিভিয়া বন্দরে অবস্থানরত এম ভি বাংলার সমৃদ্ধি জাহাজের ২৯ জন নাবিকের সকলেই সুস্থ ও নিরাপদে আছেন বলে জানা গেছে। সোমবার (২৮ ফেব্রুয়ারি) রাতে বাংলাদেশ মেরিন একাডেমির কমান্ড্যান্ট সাজিদ হোসেন এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, আমাদের নৌপরিবহণ মন্ত্রী মহোদয় থেকে শুরু করে, নৌপরিবহণ অধিদপ্তর, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স এসোসিয়েশন-সহ সংশ্লিষ্ট সকলেই বিষয়টি নিয়ে যথেষ্ট সচেতন ও সক্রিয়।
তিনি আরো বলেন, জাহাজের ক্যাপ্টেন জি এম নুর ই আলম (৪০এন) এবং চীফ ইঞ্জিনিয়ার ওমর ফারুক (৩৫ই)-সহ জাহাজের ২৯ জন মেরিন অফিসার, ইঞ্জিনিয়ার, রেটিং সুস্থ্য আছেন। জাহাজে পর্যাপ্ত খাবার আছে। সকল মেরিন অফিসার, ইঞ্জিনিয়ার আমাদের এই মেরিন একাডেমির (চট্টগ্রাম) এক্স-ক্যাডেট। যুদ্ধকালে বন্দরের আনুষ্ঠানিকতা সারা কঠিন; তবে আশা করা যায় যে, সেসবও সম্পাদিত হবে।
কমান্ডার সাজিদ হোসেন আশা প্রকাশ করে বলেন, ইউক্রেন-রাশিয়ার মধ্যে আজকের আলোচনায় সমাধান আসবে।
More Stories
সরকারি দল সংবিধানকে নিজেদের মতো ব্যাখ্যা করছে: নাহিদ ইসলাম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, সরকারি দল গণরায় মানছে না। তারা সংবিধানকে নিজেদের...
প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার নয়া পল্টনের কার্যালয়ে তারেক রহমান
প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবারের মত রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এসেছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। রোববার (২৮ মার্চ) সন্ধ্যা...
একাত্তর আগে, বাকি সব পরে: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপির আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ও দলটির স্থায়ী কমিটির...
জুলাই বিপ্লবে পুলিশ হত্যাসহ সব হত্যার বিচার হবে: আইজিপি
পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির বলেছেন, জুলাই বিপ্লবে পুলিশ সদস্য হত্যাসহ সকল হত্যাকাণ্ডের ঘটনায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।...
ঐক্যবদ্ধভাবে এগিয়ে গেলে স্বনির্ভর বাংলাদেশ প্রতিষ্ঠা সম্ভব: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘আমাদের আকাঙ্খা সীমাহীন হলেও সম্পদের সীমাবদ্ধতা রয়েছে। আমাদের ‘সাধ এবং সাধ্যে’র মধ্যে ফারাক থাকলেও আমি বিশ্বাস...
পাকিস্তানপন্থি সেই অপশক্তি নতুন চেহারায় মাথাচাড়া দিয়ে উঠেছে: মির্জা ফখরুল
বিএনপির মহাসচিব ও এলজিআরডি-মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, স্বাধীনতার ৫৫ বছর পরও পাকিস্তানপন্থি অপশক্তি নতুন রূপে মাথাচাড়া দিয়ে উঠছে।...
