ইউক্রেন থেকে ব্রিটেনের সেনা সরিয়ে নেওয়ার ঘোষণার পর এবার গত বছর ইউক্রেনে মোতায়েন করা মার্কিন সেনাদের ওই দেশ ছাড়ার নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন।
এক বিবৃতিতে পেন্টাগনের মুখপাত্র জন কিরবি বলেছেন, খুব সতর্কতার সঙ্গে এই সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী। আমাদের কর্মীদের সুরক্ষা এবং নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়ে এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসারে ইউক্রেনে মার্কিন সেনাদের এমন সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
একইসঙ্গে ইউক্রেন থেকে ইউরোপের অন্য দেশে তাদের রিপজিসনের নির্দেশও দেয়া হয়েছে।
এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সিএনবিসি।
এমন এক সময় এই নির্দেশ দেয়া হলো যখন অত্যাধুনিক অস্ত্রশস্ত্রসহ প্রায় এক লাখ রাশিয়ান সেনা ইউক্রেনের পূর্বাঞ্চলীয় সীমান্ত এবং বেলারুশের উত্তরাঞ্চলীয় সীমান্তে জড়ো হয়েছে।
More Stories
যুদ্ধের কারণে দুবাইয়ে সম্পত্তির দাম কমছে
ইরানে যৌথভাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাত ছড়িয়ে পড়েছে। এই যুদ্ধ তিন সপ্তাহ পেরিয়ে চার সপ্তাহে পড়েছে।...
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হয়নি, ট্রাম্প সময়ক্ষেপণ করতে চান : ইরান
গত দুইদিন ইরানের সঙ্গে সব ধরনের সংঘাত বন্ধে বেশ ভালো আলোচনা হয়েছে দাবি করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ট্রুথ...
ইরানের শীর্ষ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
ইরানের শাসনব্যবস্থার গুরুত্বপূর্ণ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দফতরের ডিপ্লোম্যাটিক...
হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান
বিশ্ববাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি। মধ্যপ্রাচ্যের সংঘাত বিশ্বে অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহণ নৌ করিডরটিকে ঝুঁকির মুখে ফেলেছে। চলমান...
নেপালকে বাংলাদেশ হতে দেব না: সুশীলা কারকি
নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকি বলেছেন, নেপালকে কোনোভাবেই বাংলাদেশের পথে হাঁটতে দেওয়া হবে না। সম্প্রতি কাঠমান্ডুতে আয়োজিত এক অনুষ্ঠানে...
মাদুরোর পরিবর্তে নেতানিয়াহুকে অপহরণ করা উচিত: খাজা আসিফ
স্বল্প সময়ের মধ্যে দুই দফা টেলিফোন আলাপের পর এবার সৌদি আরবের জেদ্দায় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ...
