বিএনপির পক্ষ থেকে নতুন গঠিত জাতীয় সার্চ কমিটির কাছে কোনও নাম প্রস্তাব দেওয়া হবে না বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, ‘আমাদের কাছে সার্চ কমিটি মূল্যহীন, অর্থহীন। গতবারের অভিজ্ঞতা এবং আগের অভিজ্ঞতা থেকে দেখেছি এটাতে কোন লাভ হয় না। সার্চ কমিটির কাছে নির্বাচন কমিশন গঠনে নাম দেওয়ার প্রশ্নই আসে না। আমাদের কাছে এর কোনো মূল্য নেই।’
সোমবার (৭ ফেব্রুয়ারি) সকাল ১১টায় হাসপাতালে বিএনপির নেতা আবদুল আজিজকে দেখতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘আমরা দেখছি বিশিষ্টজনের সঙ্গে আলোচনা হচ্ছে, সার্চ কমিটি গঠন করা হচ্ছে, কিন্তু সার্চ কমিটিতে যারা আছেন তারা অধিকাংশই আওয়ামী লীগ-সমর্থিত। এমনও একজন আছেন যিনি আওয়ামী লীগ থেকে এমপি নমিনেশন নিয়েছিলেন।’
নির্বাচন কমিশন গঠনের জন্য নবগঠিত সার্চ কমিটির (অনুসন্ধান কমিটি) প্রথম বৈঠক রবিবার (৬ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্ট জাজেস লাউঞ্জে অনুষ্ঠিত হয়েছে। বৈঠক শেষে রাতেই ইসি গঠনে রাজনৈতিক দলগুলোকে আগামী ১০ ফেব্রুয়ারির মধ্যে যোগ্য ব্যক্তিদের নামের তালিকা দিতে বলা হয়েছে।
More Stories
দেড়যুগ পর স্বাধীনতা দিবসে ফিরছে কুচকাওয়াজ, থাকবে সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা প্রদর্শনী
দীর্ঘ দেড়যুগ পর আবারও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে ফিরছে ঐতিহ্যবাহী কুচকাওয়াজ। জাতীয় প্যারেড গ্রাউন্ডে সেনা, নৌ ও বিমান বাহিনীর...
বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিতের কারণ জানালো মার্কিন দূতাবাস
যুক্তরাষ্ট্রের সরকারি কল্যাণ সুবিধা ব্যবহারের হার বেশির কারণে বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রদান স্থগিত করেছে দেশটি। সোমবার (২৩ মার্চ)...
আল-আকসায় প্রবেশে ইসরায়েলের বাধা, ফটকেই ঈদের নামাজ আদায় ফিলিস্তিনিদের
পবিত্র আল-আকসা মসজিদে ফিলিস্তিনিদের ঈদের নামাজ আদায়ে বাধা দিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। প্রধান ফটকগুলো বন্ধ করে দেওয়ায় শত শত মুসল্লি...
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছা বার্তায় তিনি...
ভেদাভেদ ভুলে ঈদের আনন্দে শামিল হওয়ার আহ্বান নাহিদ ইসলামের
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সব ভেদাভেদ ভুলে আনন্দ উৎসবে মেতে উঠতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (১৯ মার্চ)...
বাহরাইন থেকে চার্টার্ড ফ্লাইটে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বাহরাইন থেকে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি। শুক্রবার (২০ মার্চ) বিশেষ চার্টার্ড ফ্লাইটে তারা দেশের উদ্দেশে...
