ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের উপদেষ্টাদের মধ্যে পদত্যাগের হিড়িক পড়েছে। শুক্রবার পর্যন্ত তার পাঁচ উপদেষ্টা পদত্যাগ করেছেন বলে জানিয়েছে দ্য গার্ডিয়ান।
শুক্রবার প্রধানমন্ত্রীর সংস্কৃতি, গণমাধ্যম ও খেলাধুলা বিষয়ক বিশেষ উপদেষ্টা এলেনা নারোজানিস্কি পদত্যাগ করেন। এর আগে বৃহস্পতিবার পদত্যাগ করেন নীতি নির্ধারণী বিষয়ক প্রধান মুনিরা মির্জা, চিফ অব স্টাফ ড্যান রোজেনফিল্ড, ব্যক্তিগত প্রধান সচিব মার্টিন রিয়নল্ডস এবং যোগাযোগ বিষয়ক পরিচালক জ্যাক ডয়েল।
বৃহস্পতিবার পদত্যাগ করা চার জনের মধ্যে তিন জন লকডাউনের সময় ডাউনিং স্ট্রিটে পার্টি আয়োজনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তবে শুক্রবার মুনিরা মির্জা পদত্যাগ করেছেন জনসনের একটি মিথ্যা দাবির প্রতিবাদ জানাতে। জনসন দাবি করেছিলেন, সরকারি কৌঁসুলির দপ্তরের পরিচালক থাকাকালে লেবার নেতা স্যার কেইর শিশু যৌন নিপীড়ক সেভিলের বিচার করতে ব্যর্থ হয়েছেন। এই মিথ্যার দাবির জন্য জনসনকে ক্ষমা চাওয়ার অনুরোধ জানালেও তিনি তা প্রত্যাখ্যান করেন।
অন্যদের মধ্যে যোগাযোগ বিষয়ক পরিচালক জ্যাক ডয়েল পদত্যাগ করেছেন পারিবারিক কারণ দেখিয়ে।
যারা পদত্যাগ করেছেন তাদেরকে অবশ্য ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী জনসন।
More Stories
যুদ্ধের কারণে দুবাইয়ে সম্পত্তির দাম কমছে
ইরানে যৌথভাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাত ছড়িয়ে পড়েছে। এই যুদ্ধ তিন সপ্তাহ পেরিয়ে চার সপ্তাহে পড়েছে।...
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হয়নি, ট্রাম্প সময়ক্ষেপণ করতে চান : ইরান
গত দুইদিন ইরানের সঙ্গে সব ধরনের সংঘাত বন্ধে বেশ ভালো আলোচনা হয়েছে দাবি করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ট্রুথ...
ইরানের শীর্ষ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
ইরানের শাসনব্যবস্থার গুরুত্বপূর্ণ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দফতরের ডিপ্লোম্যাটিক...
হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান
বিশ্ববাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি। মধ্যপ্রাচ্যের সংঘাত বিশ্বে অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহণ নৌ করিডরটিকে ঝুঁকির মুখে ফেলেছে। চলমান...
নেপালকে বাংলাদেশ হতে দেব না: সুশীলা কারকি
নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকি বলেছেন, নেপালকে কোনোভাবেই বাংলাদেশের পথে হাঁটতে দেওয়া হবে না। সম্প্রতি কাঠমান্ডুতে আয়োজিত এক অনুষ্ঠানে...
মাদুরোর পরিবর্তে নেতানিয়াহুকে অপহরণ করা উচিত: খাজা আসিফ
স্বল্প সময়ের মধ্যে দুই দফা টেলিফোন আলাপের পর এবার সৌদি আরবের জেদ্দায় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ...
