সংযুক্ত আরব আমিরাতের শারজায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি এক অন্তঃসত্ত্বা নারী (৩৫) ও তার ১০ বছরের মেয়ে নিহত হয়েছে। গত মঙ্গলবার রাত ১১টার দিকে শারজাহ শহরের একটি ট্রাফিক মোড়ে এ দুর্ঘটনা ঘটে। খবর খালিজ টাইমসের।
শারজাহ পুলিশের বরাতে খবরে বলা হয়েছে, শেখ মোহাম্মদ বিন সুলতান আল কাসিমি স্ট্রিটের একটি ট্রাফিক মোড়ে সংঘর্ষের পর চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
ঘটনার ১৪ মিনিটের মাথায় চালককে গ্রেফতার করতে সক্ষম হয় শারজাহ পুলিশ। পরে তাকে আদালতে পাঠানো হয়।
ওই চালক প্রচণ্ড গতিতে গাড়ি চালাচ্ছিলেন। গাড়ির গতি এত বেশি ছিল যে বাংলাদেশি পরিবারের গাড়িকে চাপা দেয়ার পরও আরও ৬টি গাড়ি সংঘর্ষের মুখে পড়ে।
পুলিশ আরও জানায়, ওই নারীর স্বামী এবং ৩, ৫ এবং ৮ বছর বয়সী আরও তিনটি শিশু রয়েছে, যারা মাঝারি থেকে গুরুতর জখম হয়েছে। তারা এখনো চিকিৎসাধীন। চিকিৎসকরা জানিয়েছেন, শিশুদের মধ্যে একজনের অস্ত্রোপচার প্রয়োজন। প্রাণ হারানো ওই মা সাত মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।
More Stories
প্রবাসে দায়িত্বহীনতা ও ডিজিটাল অপব্যবহার: মাসুদ আহমেদ প্রসঙ্গ
বাংলাদেশ স্বাধীনতার পর থেকেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে, বিশেষ করে লস এঞ্জেলেসে, বাংলাদেশি অভিবাসীদের একটি সুসংগঠিত ও মর্যাদাপূর্ণ কমিউনিটি গড়ে উঠেছে।...
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
