যুক্তরাষ্ট্রে এই প্রথম একটি সিটির মেয়র হলেন বাংলাদেশি-আমেরিকান মাহবুবুল আলম তৈয়ব। পেনসিলভেনিয়া স্টেটের মিলবোর্ন সিটির মেয়র হিসেবে চট্টগ্রামের সন্তান মাহবুবুল আলম তৈয়ব ৩ জানুয়ারি সন্ধ্যায় অনাড়ম্বর এক অনুষ্ঠানে পবিত্র কোরআন ছুঁয়ে শপথ গ্রহণ করেন। সেখানকার জজ হ্যারি ক্যাপারেডিয়া তাকে শপথ করান।
উল্লেখ্য, ডেমোক্রেটিক পার্টির এই নেতা আগের দুই মেয়াদে এই সিটির কাউন্সিলম্যানের দায়িত্ব পালন করেছেন। ফিলাডেলফিয়া মেট্রোপলিটন এলাকায় অবস্থিত এই সিটি কাউন্সিলে মোশারফ হোসেন নামক আরেক বাংলাদেশি আমেরিকান কাউন্সিলম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন। এছাড়া ট্যাক্স কালেক্টর পদটিও জুটেছে মোহাম্মদ সাজ্জাদ হোসেনের। শপথ অনুষ্ঠানে বিশিষ্টজনদের মধ্যে ছিলেন পেনসিলভেনিয়ার স্টেট সিনেটর টিম কিয়ারনি, স্টেট রিপ্রেজেনটেটিভ জিনা কারি প্রমুখ।
২ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে তৈয়ব বিজয়ী হয়েছেন। মেয়র তৈয়ব বলেন, এলাকাবাসীর কল্যাণে নিজেকে নিবেদিত রেখে রাজনীতির পথ-পরিক্রমা অতিক্রম করতে চাই। এক্ষেত্রে প্রবাসীরা সমর্থন দিয়ে যাবেন বলে আশা করছি।
একই নির্বাচনে জয়ী হয়েছেন নিউইয়র্ক সিটি কাউন্সিলওম্যান শাহানা হানিফ। বিশ্বের রাজধানী খ্যাত নিউইয়র্ক সিটিতে এর আগে আর কোনো বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান জয়ী হতে পারেননি।
উল্লেখ্য, শাহানা হানিফ হলেন উত্তর আমেরিকাস্থ চট্টগ্রাম সমিতির সাবেক সভাপতি ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা মোহাম্মদ হানিফের কন্যা।
More Stories
প্রবাসে দায়িত্বহীনতা ও ডিজিটাল অপব্যবহার: মাসুদ আহমেদ প্রসঙ্গ
বাংলাদেশ স্বাধীনতার পর থেকেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে, বিশেষ করে লস এঞ্জেলেসে, বাংলাদেশি অভিবাসীদের একটি সুসংগঠিত ও মর্যাদাপূর্ণ কমিউনিটি গড়ে উঠেছে।...
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
