ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় করোনার সংক্রমণ ভয়াবহ রকম বেড়েছে। এক দিনের ব্যবধানে রাজধানীতে সংক্রমণ বেড়েছে ৭০ শতাংশ। মঙ্গলবার কলকাতার সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানিয়েছে।
রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় কলকাতায় চার হাজার ৭৫৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আগের দিন এই সংখ্যা ছিল দুই হাজার ৮০১। অর্থাৎ একদিনে কলকাতায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়েছে এক হাজার ৯৫৮ বা প্রায় ৭০ শতাংশ।
করোনার দ্বিতীয় ঢেউয়ের সময় গত ৩ মে কলকাতায় দৈনিক সংক্রমণের সংখ্যা তিন হাজার ৯৯০ জনে পৌঁছেছিল। তৃতীয় ঢেউয়ের অষ্টম দিনেই সেই রেকর্ড ভেঙে গেল।
এদিকে, রাজ্যেও বেড়েছে করোনার সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় ৯ হাজার ৭৩ জন আক্রান্ত হয়েছেন। আগের ২৪ ঘণ্টায় এই সংখ্যা ছিল ছয় হাজার ৭৮। অর্থাৎ একদিনে রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েছে দুই হাজার ৯৯৫ বা প্রায় ৫০ শতাংশ। গত ২৪ ঘণ্টায় রাজ্যে ১৬ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৫ জন মারা গিয়েছেন কলকাতায়। এ ছাড়া বীরভূমে ৪, উত্তর ২৪ পরগনায় ৩, দক্ষিণ ২৪ পরগনা ও হাওড়ায় ২ জন করে করোনারোগীর মৃত্যু হয়েছে।
More Stories
যুদ্ধের কারণে দুবাইয়ে সম্পত্তির দাম কমছে
ইরানে যৌথভাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাত ছড়িয়ে পড়েছে। এই যুদ্ধ তিন সপ্তাহ পেরিয়ে চার সপ্তাহে পড়েছে।...
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হয়নি, ট্রাম্প সময়ক্ষেপণ করতে চান : ইরান
গত দুইদিন ইরানের সঙ্গে সব ধরনের সংঘাত বন্ধে বেশ ভালো আলোচনা হয়েছে দাবি করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ট্রুথ...
ইরানের শীর্ষ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
ইরানের শাসনব্যবস্থার গুরুত্বপূর্ণ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দফতরের ডিপ্লোম্যাটিক...
হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান
বিশ্ববাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি। মধ্যপ্রাচ্যের সংঘাত বিশ্বে অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহণ নৌ করিডরটিকে ঝুঁকির মুখে ফেলেছে। চলমান...
নেপালকে বাংলাদেশ হতে দেব না: সুশীলা কারকি
নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকি বলেছেন, নেপালকে কোনোভাবেই বাংলাদেশের পথে হাঁটতে দেওয়া হবে না। সম্প্রতি কাঠমান্ডুতে আয়োজিত এক অনুষ্ঠানে...
মাদুরোর পরিবর্তে নেতানিয়াহুকে অপহরণ করা উচিত: খাজা আসিফ
স্বল্প সময়ের মধ্যে দুই দফা টেলিফোন আলাপের পর এবার সৌদি আরবের জেদ্দায় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ...
