যদি সুস্থ থাকেন এবং সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প রিপাবলিকান দলের মনোনয়ন পান তাহলে ২০২৪ সালে অনুষ্ঠেয় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে আবার প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন জো বাইডেন। এ খবর দিয়েছে বৃটেনের একটি ট্যাবলয়েড পত্রিকার অনলাইন সংস্করণ। বুধবার রাতে এবিসি নিউজকে তিনি বলেছেন, যদি ভাগ্য এবং স্বাস্থ্য পক্ষে থাকে, তাহলে তিনি নির্বাচন করবেন। তার ভাষায়, আমি ভাগ্যকে সম্মান করি। আমার জীবনে বহু বহুবার ভাগ্য হস্তক্ষেপ করেছেন। এখন যেমন সুস্থ আছি, যদি এমন থাকি, তাহলে আবার নির্বাচন করবো। এক্ষেত্রে যদি ডনাল্ড ট্রাম্প মনোনয়ন পান তাহলে তাতে প্ররোচিত হবো।
জো বাইডেনের বর্তমান বয়স কমপক্ষে ৭৯ বছর। তিনি ২০২৪ সালে নির্বাচন করবেন কিনা তা নিয়ে নানা আলোচনা যুক্তরাষ্ট্রে।
তবে তার টিমও দাবি করেছেন, তিনি দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচন করবেন। অন্যদিকে ডনাল্ড ট্রাম্প এখনও আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কোন ঘোষণা দেননি। তবে এর আগে বিভিন্ন র্যালি এবং সাক্ষাতকারে তিনি নির্বাচনের পক্ষেই কথা বলেছেন।
যুক্তরাষ্ট্রে এ যাবত যত প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন তার মধ্যে সবচেয়ে বেশি বয়সী জো বাইডেন। তার আগে ৭০ বছর বয়সে প্রেসিডেন্ট হয়েছিলেন। এবিসির জন মুইরের সাক্ষাতকারে নির্বাচন নিয়ে জোর দেয়া হয়েছে। এতে মুইর তার কাছে দ্বিতীয় মেয়াদে নির্বাচন সম্পর্কে জানতে চান। জবাবে বাইডেন বলেন, হ্যাঁ, এ বিষয়ে তো প্রেস সেক্রেটারি জেন পসাকি বলেছেনই। সাক্ষাতকার দেয়ার সময় কখনো কখনো কৌতুক করেন বাইডেন। মুইর তার কাছে জানতে চান, যদি ট্রাম্প আবার নির্বাচন করেন, তাহলে তিনিও কি তাই করবেন? জবাবে বাইডেন স্মিত হাসেন। বলেন, আপনি তো আমাকে এখনই উদ্বুদ্ধ করছেন। অবশ্যই, যদি ট্রাম্প মনোনয়ন পান তাহলে কেন তার বিপরীতে আমি নির্বাচন করবো না? এতে নির্বাচনে অংশ নেয়ার সুযোগ বৃদ্ধি পাবে।
এ বিষয়ে ট্রাম্পের যোগাযোগ বিষয়ক পরিচালক টেলর বুদোউইচ বলেছেন, বাইডেনের নীতি দেশকে ধ্বংস করে দিচ্ছে। ২০২৪ সালে ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচন করবেন কিনা তা নির্দিষ্ট করে বলেননি।
More Stories
প্রবাসে দায়িত্বহীনতা ও ডিজিটাল অপব্যবহার: মাসুদ আহমেদ প্রসঙ্গ
বাংলাদেশ স্বাধীনতার পর থেকেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে, বিশেষ করে লস এঞ্জেলেসে, বাংলাদেশি অভিবাসীদের একটি সুসংগঠিত ও মর্যাদাপূর্ণ কমিউনিটি গড়ে উঠেছে।...
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
