যুক্তরাজ্যে প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত নারী হিসেবে কিউসি নিযুক্ত হয়েছেন ব্যারিস্টার সুলতানা তাপাদার। গতকাল বুধবার (২২ ডিসেম্বর) নতুন নিয়োগ পাওয়া ১০১ জন কুইন্স কাউন্সেল (কিউসি)-এর তালিকা প্রকাশ করা হয়। ব্রিটিশ রানির পরামর্শে লর্ড চ্যান্সেলর এমপি ডোমিনিক রাব এই নিয়োগ দেন বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
জানা গেছে, সুলতানা সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার শাহাবউদ্দিন তাপাদারের মেয়ে। তিনি একজন অভিজ্ঞ মানবাধিকার বিশেষজ্ঞ এবং আন্তর্জাতিক আইনে বিশেষজ্ঞ আইনজীবী। বাংলাদেশি বংশোদ্ভূত এই নারী যুক্তরাজ্যে একজন ব্যারিস্টার হিসেবে আইন পেশায় কাজ করার পাশাপাশি দীর্ঘদিন ধরে নারী অধিকার নিয়ে কাজ করছেন।
আপিল আদালতের ফৌজদারি বিভাগে দোষী সাব্যস্ত হওয়া ব্যক্তিদের সাজার বিরুদ্ধে আপিলের বিষয়ে সাধারণ ক্লায়েন্টদের উপদেশ দেওয়ার ক্ষেত্রে তার ব্যাপক অভিজ্ঞতা রয়েছে। সুলতানা নিয়মিতভাবে কর্পোরেট ক্লায়েন্টদের, বিশেষ করে বৃহৎ মাল্টি-ন্যাশনাল কর্পোরেশনকে গোপনীয়তা ও ডেটা সুরক্ষার মতো বিষয়গুলোতে পরামর্শ দিয়ে থাকেন। এছাড়া তার হাই প্রোফাইল কাউন্টার টেররিজম এবং জাতীয় নিরাপত্তা সংক্রান্ত মামলায় কাজের অভিজ্ঞতা রয়েছে।
More Stories
প্রবাসে দায়িত্বহীনতা ও ডিজিটাল অপব্যবহার: মাসুদ আহমেদ প্রসঙ্গ
বাংলাদেশ স্বাধীনতার পর থেকেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে, বিশেষ করে লস এঞ্জেলেসে, বাংলাদেশি অভিবাসীদের একটি সুসংগঠিত ও মর্যাদাপূর্ণ কমিউনিটি গড়ে উঠেছে।...
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
